Isaiah 41:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে পূর্বদিক থেকে এক জনকে উত্তেজিত করলো? তিনি ধর্মশীলতায় তাকে ডেকে নিজের অনুগামী করেন; তিনি জাতিদেরকে তার সম্মুখে দেবেন, বাদশাহ্দের উপর তাকে কর্তৃত্ব করাবেন, তিনি ধূলির মত তাদেরকে তার তলোয়ারের সম্মুখে দেবেন, বাতাসে ওড়া নাড়ার মত তার ধনুকের সম্মুখে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পূর্বদিক থেকে একজনকে কে উত্তেজিত করেছে, যাকে তাঁর সেবার জন্য ন্যায়সংগতভাবে আহ্বান করা হয়েছে? তিনি জাতিসমূহকে তাঁর হাতে সমর্পণ করেন এবং রাজাদের তাঁর সামনে অবনত করেন। তাঁর তরোয়ালের দ্বারা তিনি তাদের ধুলায় মেশান, তাঁর ধনুকের দ্বারা উড়ে যাওয়া তুষের মতো করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে পূর্ব্বদিক হইতে এক জনকে উত্তেজিত করিল? তিনি ধর্ম্মশীলতায় তাহাকে ডাকিয়া আপনার অনুগামী করেন; তিনি জাতিগণকে তাহার সম্মুখে দিবেন, রাজগণের উপরে তাহাকে কর্ত্তৃত্ব করাইবেন, তিনি তাহাদিগকে ধূলির ন্যায় তাহার খড়্গের সম্মুখে দিবেন, চালিত নাড়ার ন্যায় তাহার ধনুকের সম্মুখে দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে পূর্বদিক হইতে একজনকে উত্তেজিত করিল? তিনি ধর্মশীলতায় তাহাকে ডাকিয়া আপনার অনুগামী করেন; তিনি জাতিগণকে তাহার সম্মুখে দিবেন, রাজগণের উপরে তাহাকে কর্তৃত্ব করাইবেন, তিনি তাহাদিগকে ধূলির ন্যায় তাহার খড়্গের সম্মুখে দিবেন, চালিত নাড়ার ন্যায় তাহার ধনুকের সম্মুখে দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কে পূর্ব দিক থেকে আসবার জন্য একজনকে উত্তেজিত করেছেন? ন্যায়বান ঈশ্বর তাঁর কাজের জন্য তাকে ডাক দিয়েছেন। তিনি সেই লোকের হাতে জাতিদের তুলে দেবেন আর তার সামনে রাজাদের নত করবেন। তার তলোয়ার দিয়ে সে তাদের ধুলার মত করবে আর তার ধনুকের সামনে বাতাসে নাড়ার মত তাদের উড়িয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কে পূর্ব দিক থেকে আসবার জন্য একজনকে উত্তেজিত করেছেন? ন্যায়বান আল্লাহ্ তাঁর কাজের জন্য তাকে ডাক দিয়েছেন। তিনি সেই লোকের হাতে জাতিদের তুলে দেবেন আর তার সামনে বাদশাহ্দের নত করবেন। তার তলোয়ার দিয়ে সে তাদের ধুলার মত করবে আর তার ধনুকের সামনে বাতাসে নাড়ার মত তাদের উড়িয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্বদেশ থেকে কে এনেছিল সেই বিজেতাকে? কে তাকে বিজয়ী করেছিল সর্বত্র? কে তাকে দান করেছিল জয়মাল্য নৃপতিবৃন্দ ও জাতিবৃন্দের উপরে? তার তরবারি আঘাত হেনেছিল তাদের উপর নিতান্ত অবহেলায় যেন তারা ধূলিকণা, তার শরজাল বাতাসের মুখে খড়ের মত উড়িয়ে দিয়েছিল তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে এইসব প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ব থেকে আসা লোকটিকে কে জাগিয়েছিল? তিনি যেখানেই যান, ন্যায় তাঁর সঙ্গে আছে| তিনি তাঁর তরবারি দিয়ে জাতিগুলিকে পরাস্ত করেন| তারা ধূলো বালিতে পরিণত হয়| তিনি তার ধনুকের সাহায্য রাজাদের পরাজিত করেন| তারা বাতাসে উড়ে যাওয়া খড়কুটোর মতো পালিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে পূর্ব দিক থেকে এক জনকে উত্তেজিত করল? কে তাকে ধার্ম্মিকতায় ডেকে তার অনুগামী করেন? তিনি তার হাতে জাতিদের তুলে দেন এবং রাজাদের পরাস্ত করতে তাকে সক্ষম করে তোলেন। তার তরোয়াল দিয়ে সে তাদের ধূলোর মত করবে আর তার ধনুকের সঙ্গে বায়ুতাড়িত খড়ের মত করেন।