Isaiah 41:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা দেখে, জেনে ও বিবেচনা করে একেবারে নিশ্চয় বুঝতে পারে যে, মাবুদের হাত এই কাজ করেছে, ইসরাইলের পবিত্রতম তা সৃষ্টি করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন লোকেরা দেখে ও জানতে পায়, বিবেচনা করে ও বুঝতে পারে, যে সদাপ্রভুরই হাত এসব করেছে, ইস্রায়েলের পবিত্রতম জন এ সকল সৃষ্টি করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা দেখিয়া জানিয়া, বিবেচনা করিয়া একেবারে নিশ্চয় বুঝিতে পারে যে, সদাপ্রভুর হস্ত এই কার্য্য করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতম ইহা সৃষ্টি করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহারা দেখিয়া জানিয়া, বিবেচনা করিয়া একেবারে নিশ্চয় বুঝিতে পারে যে, সদাপ্রভুর হস্ত এই কার্য করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতম ইহা সৃষ্টি করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে লোকেরা দেখে, জেনে ও বিবেচনা করে বুঝতে পারে যে, সদাপ্রভুর হাতই এই কাজ করেছে, ইস্রায়েলের সেই পবিত্রজনই এই সব করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে লোকেরা দেখে, জেনে ও বিবেচনা করে বুঝতে পারে যে, মাবুদের হাতই এই কাজ করেছে, ইসরাইলের আল্লাহ্‌ পাকই এই সব করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ দেখবে এই দৃশ্য এবং জানবে, আমি, প্রভু পরমেশ্বর এ অরণ্য করেছি রচনা। তারা বুঝবে, এ ঘটনা হয়েছে সম্ভব ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বরের ক্ষমতায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা এই জিনিসগুলি দেখবে এবং তারা জানতে পারবে প্রভুই এই কর্ম করেছেন| মানুষ এই সব দেখতে পাবে, তারা বুঝতে শুরু করবে যে ইস্রায়েলের পবিত্রতম (ঈশ্বর) এগুলি সৃষ্টি করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাতে লোকেরা দেখে, জেনে ও বিবেচনা করে বুঝতে পারে যে, সদাপ্রভুর হাতই এই কাজ করেছে, ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বর এই সব করেছেন।”