Isaiah 41:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা সেসব নিয়ে কাছে আসুক, যা যা ঘটবে, আমাদের বলুক; আগের বিষয় কি কি তা বল; তা হলে আমরা বিবেচনা করে তার শেষ জানতে পারব; কিংবা ওরা আগামী ঘটনাগুলো আমাদের কর্ণগোচর করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কী সব ঘটবে, তা আমাদের কাছে বলার জন্য তোমাদের প্রতিমাগুলিকে নিয়ে এসো। আমাদের বলো, পূর্বের বিষয়গুলি সব কী কী, যেন আমরা সেগুলি বিবেচনা করি ও তাদের শেষ পরিণতি জানতে পারি। অথবা, ভাবী ঘটনাসমূহ আমাদের কাছে ঘোষণা করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা সে সমস্ত লইয়া নিকটে আইসুক, যাহা যাহা ঘটিবে, আমাদিগকে জ্ঞাত করুক; পূর্ব্বকার বিষয় কি কি তাহা বল; তাহা হইলে আমরা বিবেচনা করিয়া তাহার শেষ ফল জানিতে পারিব; কিম্বা উহারা আগামী ঘটনা সকল আমাদের কর্ণগোচর করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা সেই সমস্ত লইয়া নিকটে আইসুক, যাহা যাহা ঘটিবে, আমাদিগকে জ্ঞাত করুক; পূর্বকার বিষয় কি কি তাহা বল; তাহা হইলে আমরা বিবেচনা করিয়া তাহার শেষ ফল জানিতে পারিব; কিম্বা উহারা আগামী ঘটনা সকল আমাদের কর্ণগোচর করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সেই সব যুক্তি নিয়ে এসে যা ঘটবে তা আমাদের বল। আগেকার ঘটনাগুলো সম্বন্ধে আমাদের জানাও, যাতে আমরা সেগুলোর বিষয় ভেবে দেখে তাদের শেষ ফল কি তা জানতে পারি; কিম্বা কি কি ঘটবে সেই বিষয় আমাদের কাছে ঘোষণা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সেই সব যুক্তি নিয়ে এসে যা ঘটবে তা আমাদের বল। আগেকার ঘটনাগুলো সম্বন্ধে আমাদের জানাও, যাতে আমরা সেগুলোর বিষয় ভেবে দেখে তাদের শেষ ফল কি তা জানতে পারি; কিংবা কি কি ঘটবে সেই বিষয় আমাদের কাছে ঘোষণা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে এস, জানাও আমাদের আগামী দিনের ঘটনার কথা। এ কথা সত্য হলে আমরা জানব তার পরিণাম। সভাকে জানাও, ব্যাখ্যা করে বল অতীত ঘটনার কথা, বল কী তার অর্থ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মূর্ত্তিদের এসে আমাদের বলা উচিৎ কি ঘটেছে| শুরুতে কি কি ঘটেছিল? ভবিষ্যতে কি ঘটবে? বলুক আমাদের! আমরা তাদের কাছ থেকে শুনব| তখন আমরা জানতে পারব পরে কি ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওরা সে সব নিয়ে আসুক, যা যা ঘটবে, আমাদেরকে জানাক; আগেকার বিষয়ে কি কি তা বল; তা হলে আমরা বিবেচনা করে তার শেষ ফল জানব, কিংবা ওরা আগামী ঘটনা সব আমাদের জানাক।