Isaiah 41:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভবিষ্যতে কি কি ঘটবে, তোমরা তা জানাও; তা করলে তোমরা যে দেবতা, তা বুঝতে পারব; হ্যাঁ, তোমরা মঙ্গল বা অমঙ্গল কর, তাতে আমরা বিস্মিত হয়ে একত্রে তা নিরীক্ষণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের বলো, ভবিষ্যতে কী ঘটতে চলেছে, যেন আমরা বুঝতে পারি যে তোমরাই দেবতা। ভালো হোক বা মন্দ, তোমরা কিছু করে দেখাও, যেন আমরা অবাক হয়ে ভীত হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উত্তরকালে কি কি ঘটিবে, তোমরা তাহা জ্ঞাত কর; তাহা করিলে তোমরা যে দেবতা, তাহা বুঝিতে পারিব; হাঁ, তোমরা মঙ্গল কর বা অমঙ্গল কর, তাহাতে আমরা বিস্মিত হইয়া একত্র তাহা নিরীক্ষণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উত্তরকালে কি কি ঘটিবে, তোমরা তাহা জ্ঞাত কর; তাহা করিলে তোমরা যে দেবতা, তাহা বুঝিতে পারিব; হাঁ, তোমরা মঙ্গল কর বা অমঙ্গল কর, তাহাতে আমরা বিস্মিত হইয়া একত্র তাহা নিরীক্ষণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভবিষ্যতে কি হবে তা আমাদের বল, তা হলে আমরা জানতে পারব যে, তোমরা দেবতা। ভাল হোক বা মন্দ হোক একটা কিছু কর যা দেখে আমরা হতভম্ব হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভবিষ্যতে কি হবে তা আমাদের বল, তা হলে আমরা জানতে পারব যে, তোমরা দেবতা। ভাল হোক বা খারাপ হোক একটা কিছু কর যা দেখে আমরা হতভম্ব হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বল আমাদের, ভাবীকালের গর্ভে কি নিহিত আছে? তাহলেই জানব আমরা, তোমাদের দেবত্বের মহিমা। সাধন কর কল্যাণ সবার অথবা আন বিপর্যয় পূর্ণ কর আমাদের মন ভীতি ও আতঙ্কে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে কি কি ঘটবে তা তোমরা আমাদের জানাও| তারপর আমরা তোমাদের সত্যিকারের দেবতা বলে বিশ্বাস করব| কিছু কর! ভাল না হয় মন্দ কিছু একটা করে দেখাও! তখন আমরা মেনে নেব তুমি জীবন্ত এবং তোমাকেই আমরা মেনে চলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভবিষ্যতে কি হবে তা আমাদের বল, তা হলে আমরা জানতে পারব যে, তোমরা দেবতা। ভাল হোক বা মন্দ হোক একটা কিছু কর যা দেখে আমরা ভীত ও মুগ্ধ হব।