Isaiah 41:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে আদি থেকে এর সংবাদ দিয়েছে, যাতে আমরা জানতে পারি? কে আগে বলেছে, যাতে আমরা বলতে পারি সে সত্যনিষ্ঠ? সংবাদদাতা তো কেউই নেই; ঘোষণাকারী তো কেউই নেই; তোমাদের কথা শুনবার তো কেউই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্ব থেকে কে একথা বলেছে, যেন আমরা জানতে পারি, অথবা আগেভাগে বলেছে যেন আমরা বলতে পারি, ‘তার কথা সঠিক ছিল?’ এ সম্পর্কে কেউই কিছু বলেনি, কেউই এ বিষয়ের পূর্বঘোষণা করেনি, তোমাদের কাছ থেকে কেউ কোনো কথা শোনেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে আদি অবধি ইহার সংবাদ দিয়াছে, যাহাতে আমরা জানিতে পারি? কে অগ্রে বলিয়াছে, যাহাতে আমরা বলিতে পারি সে সত্যনিষ্ঠ? সংবাদদাতা ত কেহই নাই; ঘোষণাকারী ত কেহই নাই; তোমাদের বাক্যের শ্রোতা ত কেহই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে আদি অবধি ইহার সংবাদ দিয়াছে, যাহাতে আমরা জানিতে পারি? কে অগ্রে বলিয়াছে, যাহাতে আমরা বলিতে পারি সে সত্যনিষ্ঠ? সংবাদদাতা ত কেহই নাই; ঘোষণাকারী ত কেহই নাই; তোমাদের বাক্যের শ্রোতা ত কেহই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বিষয় কে শুরু থেকে আমাদের বলেছিল যাতে আমরা জানতে পারি? কিম্বা কে আগে জানিয়েছিল যাতে আমরা বলতে পারি, ‘সে ঠিক কথা বলেছে’? কেউ বলে নি, কেউ জানায় নি, কেউ তোমাদের কথা বলতে শোনে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বিষয় কে শুরু থেকে আমাদের বলেছিল যাতে আমরা জানতে পারি? কিংবা কে আগে জানিয়েছিল যাতে আমরা বলতে পারি, ‘সে ঠিক কথা বলেছে’? কেউ বলে নি, কেউ জানায় নি, কেউ তোমাদের কথা বলতে শোনে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ অবধি কেউ কি কখনও পেরেছে বলতে আগামী দিনের কথা, দিয়েছে কি কেউ কোন আভাষ এ ঘটনার? যাতে আমরা পারি বলতে, যথার্থ তোমাদের কথা? এ বিষয়ে তোমরা একটি কথাও বল নি কোন আভাষ দেওয়ার ক্ষমতা ছিল না তোমাদের! কোন কথা তোমাদের বলতে শোনে নি কেউ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কে আমাদের এই সব ঘটার আগেই বলেছিল? তাকেই আমাদের ঈশ্বর বলা উচিৎ| তোমাদের মধ্যে কোন মূর্ত্তি কি এইসব বলেছিল? না! সেই সব মূর্ত্তিদের কেউই কিছু বলতে পারে নি| সেই সব মূর্ত্তিরা কোন কথাই বলতে পারে নি| তারা তোমাদের কোন কথা শুনতেও পায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে শুরু থেকে এর সংবাদ দিয়েছে যাতে আমরা জানতে পারি? এবং কে আগে জানিয়েছিল যাতে আমরা বলতে পারি, সে সঠিক? কেউ বলে নি, কেউ জানায় নি, কেউ তোমাদের কথা বলতে শোনে নি।