Isaiah 41:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথমে আমি সিয়োনকে বলবো, দেখ, এদেরকে দেখ; আর জেরুশালেমকে এক জন সুসংবাদ-তবলিগকারী দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমিই সর্বপ্রথম সিয়োনকে বলেছি, ‘এই দেখো, ওরা এখানে!’ আমি জেরুশালেমকে সুসংবাদের এক দূত দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথমে [আমি] সিয়োনকে [বলিব], দেখ, ইহাদিগকে দেখ; আর যিরূশালেমকে এক জন সুসমাচার-প্রচারক দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথমে [আমি] সিয়োনকে [বলিব], দেখ, ইহাদিগকে দেখ; আর যিরূশালেমকে একজন সুসমাচার-প্রচারক দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিই প্রথমে সিয়োনকে বলেছি, আর দেখ, তারা এসে গেছে। আমি যিরূশালেমকে একজন সুসংবাদদাতা দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিই প্রথমে সিয়োনকে বলেছি, আর দেখ, তারা এসে গেছে। আমি জেরুজালেমকে একজন সুসংবাদদাতা দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, প্রভু পরমেশ্বর প্রথম শুনিয়েছিলাম সিয়োনকে এই সংবাদ। প্রেরণ করেছিলাম আমিই জেরুশালেমে এক সংবাদদাতাকে এই সংবাদ দিতে, তোমার প্রজারা আসছে! ঘরে ফিরে আসছে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভু, সর্বপ্রথম সিয়োনকে এই সব ঘটনার কথা বলি| আমি জেরুশালেমে এই বার্তা নিয়ে একজন বার্তাবাহক পাঠিয়েছিলাম: ‘দেখ তোমাদের লোকরা ফিরে আসছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমিই প্রথমে সিয়োনকে বলেছি, “দেখ এদেরকে দেখ;” আমি যিরূশালেমকে একজন সুসংবাদদাতা দিয়েছি।