Isaiah 41:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি চেয়ে দেখি, কেউই নেই; ওদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেউ নেই যে, আমি জিজ্ঞাসা করলে একটি কথার উত্তর দিতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, পরামর্শ দেওয়ার জন্য ঈশ্বরদের মধ্যে কেউ ছিল না, আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি চাহিয়া দেখি, কেহই নাই; উহাদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেহ নাই যে, আমি জিজ্ঞাসা করিলে একটী কথার উত্তর দিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি চাহিয়া দেখি, কেহই নাই; উহাদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেহ নাই যে, আমি জিজ্ঞাসা করিলে একটি কথার উত্তর দিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চেয়ে দেখলাম কেউ নেই; পরামর্শ দেবার জন্য তাদের মধ্যে কেউ নেই যে, তাদের জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চেয়ে দেখলাম কেউ নেই; পরামর্শ দেবার জন্য তাদের মধ্যে কেউ নেই যে, তাদের জিজ্ঞাসা করলে জবাব দিতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি দৃষ্টিপাত করলাম এই দেবকুলের দিকে, তাদের কারও কিছু বলার নেই, আমার প্রশ্নের উত্তর দিতেও পারল না তারা কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঐসব মূর্ত্তিদের দেখেছিলাম| তারা কেউই কোন কিছু বলার মত যথেষ্ট জ্ঞানী নয়| আমি তাদের প্রশ্ন করেছিলাম কিন্তু তারা কোন উত্তর দিতে পারেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দেখলাম কেউ নেই; পরামর্শ দেবার জন্য তাদের মধ্যে কেউ নেই যে, তাদের জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে।