Isaiah 41:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, ওরা সকলে মিথ্যা, ওদের সমস্ত কাজ অসার, কিছুই নয়; ওদের ছাঁচে ঢালা সমস্ত মূর্তি বায়ু ও অবস্তুমাত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, ওরা সকলে ভ্রান্ত! ওদের কাজগুলি সমস্তই অসার; ওদের মূর্তিগুলি যেন বাতাস ও বিভ্রান্তিস্বরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, উহারা সকলে, উহাদের কর্ম্ম সকল অসার, অকিঞ্চন; উহাদের ছাঁচে ঢালা প্রতিমা সকল বায়ু ও অবস্তুমাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, উহারা সকলে, উহাদের কর্ম সকল অসার, অকিঞ্চন; উহাদের ছাঁচে ঢালা প্রতিমা সকল বায়ু ও অবস্তুমাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, তারা সবাই অসার, তাদের কাজ কিছুই নয়। তাদের ছাঁচে-ঢালা মূর্তিগুলো বাতাস ছাড়া আর কিছু নয়; তারা কিছুই করতে পারে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, তারা সবাই অসার, তাদের কাজ কিছুই নয়। তাদের ছাঁচে-ঢালা মূর্তিগুলো বাতাস ছাড়া আর কিছু নয়; তারা কিছুই করতে পারে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলীক অসার এই দেবকুল কিছুই তারা পারে না করতে শক্তিহীন অক্ষম এইসব অলীক প্রতিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব দেবতারা আসলে কিছু নয়| তারা কিছুই করতে পারে না| সেই সব মূর্ত্তিগুলি আসলে একেবারে মূল্যহীন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তারা সবাই কিছুই নয় এবং তাদের কাজ কিছুই না তাদের ছাঁচে-ঢালা মুর্ত্তিগুলো বাতাস ও শূন্যতা ছাড়া কিছু নয়।