Isaiah 41:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব কার কৃত, কার সাধিত? কে বংশ পরমপরাকে আদি থেকে আহ্বান করেন? আমি মাবুদ আদি এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে এই কাজ করেছেন এবং তা করে গিয়েছেন, প্রথম থেকেই প্রজন্ম পরম্পরাকে কে আহ্বান করেছেন? এ আমি, সেই সদাপ্রভু, প্রথম ও শেষ, কেবলমাত্র আমিই তিনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ সকল কাহার কৃত, কাহার সাধিত? কে পুরুষাবলিকে আদি অবধি আহ্বান করেন? আমি সদাপ্রভু আদি, এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল কাহার কৃত, কাহার সাধিত? কে বংশ পরমপরাকে আদি অবধি আহ্বান করেন? আমি সদাপ্রভু আদি, এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে এই কাজ করেছেন? কার দ্বারা এই কাজ হয়েছে? বংশের পর বংশে কি ঘটবে তা কে প্রথম থেকে ঠিক করে রেখেছেন? আমি সদাপ্রভুই প্রথম থেকে আছি আর শেষ সময়ের লোকদের সংগেও থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে এই কাজ করেছেন? কার দ্বারা এই কাজ হয়েছে? বংশের পর বংশে কি ঘটবে তা কে প্রথম থেকে ঠিক করে রেখেছেন? আমি মাবুদই প্রথম থেকে আছি আর শেষ সময়ের লোকদের সংগেও থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কে ঘটিয়েছিল এই ঘটনা? কে নিয়ন্ত্রণ করেছিল ইতিহাসের গতি? আমি, প্রভু পরমেশ্বর ছিলাম সেখানে আদির প্রথম লগ্ন থেকে, এবং আমি, প্রভু পরমেশ্বরই থাকব অন্তিমের শেষ লগ্ন পর্যন্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব ঘটনার কারণ কে? কে এই সব করেছেন| কে প্রথম থেকেই সব মানুষকে ডাক দিয়েছিল? আমি প্রভু, এসব করেছিলাম| আমি প্রভু, আমিই প্রথম, আমিই শেষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে এই কাজ করেছেন? কার দ্বারা এই কাজ সম্পন্ন হয়েছে? এক বংশের শুরু থেকে কে ডাকেন? আমি, সদাপ্রভু, প্রথম এবং শেষ দিনের র লোকদের সঙ্গে, আমিই তিনি।