Isaiah 41:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উপকূলগুলো দৃষ্টিপাত করে ভয় পেল, দুনিয়ার প্রান্তগুলো ভয়ে কেঁপে উঠলো; তারা এগিয়ে গিয়ে একত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বীপসমূহ তা দেখেছে এবং ভয় পায়; পৃথিবীর প্রান্তসীমাসকল ভয়ে কম্পিত হয়। তারা সম্মুখীন হয় ও এগিয়ে আসে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উপকূল সকল দৃষ্টিপাত করিয়া ভীত হইল, পৃথিবীর প্রান্ত সকল ত্রাসযুক্ত হইল; তাহারা নিকটবর্ত্তী হইয়া আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উপকূল সকল দৃষ্টিপাত করিয়া ভীত হইল, পৃথিবীর প্রান্ত সকল ত্রাসযুক্ত হইল; তাহারা নিকটবর্তী হইয়া আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর এই কাজ দেখে দূর দেশের লোকেরা ভয় পাবে আর পৃথিবীর শেষ সীমার লোকেরা কাঁপবে। তারা এগিয়ে এসে একত্র হবে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের এই কাজ দেখে দূর দেশের লোকেরা ভয় পাবে আর দুনিয়ার শেষ সীমার লোকেরা কাঁপবে। তারা এগিয়ে এসে একত্র হবে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুদূরের দেশবাসী সকলে দেখেছিল সভয়ে আমার সংঘটিত সকল কর্ম, ভয়ে, ত্রাসে হয়েছিল তারা কম্পিত বিহ্বল। তাই একত্রে মিলিত হল তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা, দূরবর্তী স্থানের লোকরা তাকাও| ভীত হও! তোমরা পৃথিবীর দূরবর্তী স্থানের লোকেরা ভয়ে কাঁপো| এখানে এসে আমার কথা শোন এবং তারা এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপকূলগুলি দেখল এবং ভীত হল; পৃথিবীর শেষ সীমার লোকেরা কাঁপল। তারা কাছাকাছি আসল;