Isaiah 41:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সাহায্য করলো, আপন আপন ভাইকে বললো, সাহস কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একে অপরকে সাহায্য করে এবং তার প্রতিবেশীকে বলে, “বলবান হও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সাহায্য করিল, আপন আপন ভ্রাতাকে কহিল, সাহস কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সাহায্য করিল, আপন আপন ভ্রাতাকে কহিল, সাহস কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা একে অন্যকে সাহায্য করবে আর নিজের নিজের ভাইকে বলবে, “সাহস কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা একে অন্যকে সাহায্য করবে আর নিজের নিজের ভাইকে বলবে, “সাহস কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিবেশীরা সকলে সকলকে সাহায্য করেছে, ভাই ভাইকে সাহস দিয়ে বলেছে, সাহস কর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শ্রমিকেরা একে অন্যকে সাহায্য করে| শক্তিশালী হতে একে অন্যকে উৎসাহ দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকে তার প্রতিবেশীকে সাহায্য করল এবং প্রত্যেকে একজন অন্য জনকে বলল, ‘সাহস কর।’