Isaiah 41:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিল্পকর স্বর্ণকারকে আশ্বাস দিল এবং যে লোক হাতুড়ি দিয়ে সমান করে সে নেহাইর উপরে আঘাতকারীকে জোড়া দেবার বিষয়ে বললো, উত্তম হয়েছে; এবং প্রেক দিয়ে মূর্তিটা দৃঢ় করলো, যেন তা না নড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিল্পকর স্বর্ণকারকে উৎসাহ দেয়, আর যে হাতুড়ি দিয়ে সমান করে, সে নেহাইয়ের উপরে যন্ত্রণাকারীকে উদ্দীপিত করে। সে জোড় দেওয়া ধাতুর বিষয়ে বলে, “ভালো হয়েছে।” সে প্রতিমায় পেরেক ঠোকে, যেন তা নড়ে না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিল্পকর স্বর্ণকারকে আশ্বাস দিল, এবং হাতুড়িতে সমানকারী লোক নেহাইর উপরে আঘাতকারীকে জোড়ের বিষয়ে কহিল, উত্তম হইয়াছে; এবং প্রেক দিয়া [প্রতিমাটা] দৃঢ় করিল, যেন তাহা না নড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিল্পকর স্বর্ণকারকে আশ্বাস দিল, এবং হাতুড়িতে সমানকারী লোক নেহাইর উপরে আঘাতকারীকে জোড়ের বিষয়ে কহিল, উত্তম হইয়াছে; এবং প্রেক দিয়া [প্রতিমাটি] দৃঢ় করিল, যেন তাহা না নড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারিগর স্বর্ণকারকে উৎসাহ দেবে; হাতুড়ী দিয়ে যে সমান করে সে নেহাইয়ের উপর আঘাতকারীকে উৎসাহ দেবে। সে জোড়ার কাজ দেখে বলবে, “ভাল হয়েছে।” সে পেরেক দিয়ে প্রতিমাটা শক্ত করবে যেন সেটা পড়ে না যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারিগর স্বর্ণকারকে উৎসাহ দেবে; হাতুড়ী দিয়ে যে সমান করে সে নেহাইয়ের উপর আঘাতকারীকে উৎসাহ দেবে। সে জোড়ার কাজ দেখে বলবে, “ভাল হয়েছে।” সে পেরেক দিয়ে মূর্তিটা শক্ত করবে যেন সেটা পড়ে না যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূত্রধর স্বর্ণকারকে দান করেছে উৎসাহ, বলেছে, ‘অতি উত্তম’। ধাতু দিয়ে প্রতিমা নির্মাণের পর পেটাই করে যে তার অঙ্গ মসৃণ করে, সে উৎসাহ দেয় তাকে, যে পেরেক দিয়ে সেটি একসাথে জোড়া লাগায়, তারা বলে, নিখুঁত হয়েছে কাজ। দেবস্থানে প্রতিমাটিকে তারা পেরেক দিয়ে গেঁথে দেয় বেদীর সাথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন কর্মী মূর্ত্তি বানানোর জন্য কাঠ কাটে| সে স্বর্ণকারদের উৎসাহিত করে| অন্য শ্রমিক হাতুড়ি দিয়ে ধাতুকে মসৃণ করে তোলে| তারপর সেই কর্মীটি অন্য কর্মীকে ভারী ধাতব খোপের মধ্যে ধাতুটি ঢেলে তাকে পিটিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করার জন্য উৎসাহিত করে| ঐ শেষ শ্রমিকটি ধাতব কাজের সম্বন্ধে বলে: ‘এইটি ভালো| এটি খুলে আসবে না|’ তারপর সে মূর্ত্তিটিকে পেরেক দিয়ে কোন একটি ভিত্তির ওপর এমন ভাবে বসিয়ে দেয় যাতে সেটা নড়তে বা পড়তে না পারে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই ছুতোরমিস্ত্রি স্বর্ণকারকে উৎসাহ দিল; হাতুড়ী দিয়ে সমানকারী লোক নেহাইয়ের ওপর আঘাতকারীকে জোড়ার বিষয়ে বলল, ‘ভাল হয়েছে।’ তারা পেরেক দিয়ে দৃঢ় করল যেন সেটা পড়ে না যায়।