Isaiah 41:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে দুনিয়ার প্রান্ত থেকে এনেছি, দুনিয়ার সীমা থেকে আহ্বান করে বলেছি, তুমি আমার গোলাম, আমি তোমাকে মনোনীত করেছি, দূর করে দেই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে পৃথিবীর প্রান্তসীমা থেকে এনেছি, তার সুদূরতম প্রান্ত থেকে আমি তোমাকে আহ্বান করেছি। আমি বলেছি, ‘তুমি আমার দাস’; আমি তোমাকে মনোনীত করেছি, অগ্রাহ্য করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে পৃথিবীর শেষ সীমা থেকে এনেছি, তোমাকে সবচেয়ে দূরের জায়গা থেকে ডেকে এনেছি। আমি বলেছি, ‘তুমি আমার দাস’; আমি তোমাকে বেছে নিয়েছি, অগ্রাহ্য করি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে দুনিয়ার শেষ সীমা থেকে এনেছি, তোমাকে সবচেয়ে দূরের জায়গা থেকে ডেকে এনেছি। আমি বলেছি, ‘তুমি আমার গোলাম’; আমি তোমাকে বেছে নিয়েছি, অগ্রাহ্য করি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাকে নিয়ে এসেছি পৃথিবীর প্রান্ত থেকে আহ্বান করে এনেছি সুদূর সীমান্ত থেকে, মনোনয়ন করেছি তোমায়, করি নি প্রত্যাখ্যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি বহু দূরের দেশে ছিলে, কিন্তু আমি তোমার কাছে পৌঁছে যাই| আমি তোমাকে দূরস্থান থেকে ডেকেছিলাম| আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার সেবক| আমি তোমাকে বেছে নিয়েছি এবং আমি তোমাকে বাতিল করিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে পৃথিবীর শেষ সীমা থেকে এনেছি, তোমাকে সবচেয়ে দূরের জায়গা থেকে ডেকেছি এবং আমি বলেছি, ‘তুমি আমার দাস;’ আমি তোমাকে মনোনীত করেছি এবং তোমাকে প্রত্যাখ্যান করিনি।