Isaiah 42:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সমুদ্রগামীরা ও সাগরস্থ সকলে, হে উপকূলগুলো ও সেখানকার অধিবাসীরা, তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও, দুনিয়ার প্রান্ত থেকে তাঁর প্রশংসা গান কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু, দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে, তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও, পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সমুদ্রগামীরা, ও সাগরস্থ সকলে, হে উপকূলসমূহ ও তন্নিবাসীরা, তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাহ, পৃথিবীর প্রান্ত হইতে তাঁহার প্রশংসা গাহ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সমুদ্রগামীরা ও সাগরস্থ সকলে, হে উপকূলসমূহ ও তন্নিবাসীরা, তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও, পৃথিবীর প্রান্ত হইতে তাঁহার প্রশংসা গাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সাগরে চলাচলকারীরা, সাগরের মধ্যেকার সব প্রাণী, হে দূরের দেশগুলো আর তার মধ্যেকার বাসিন্দারা, তোমরা সবাই সদাপ্রভুর উদ্দেশে একটা নতুন গান কর, পৃথিবীর শেষ সীমা থেকে তাঁর প্রশংসার গান গাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সাগরে চলাচলকারীরা, সাগরের মধ্যেকার সব প্রাণী, হে দূরের দেশগুলো আর তার মধ্যেকার বাসিন্দারা, তোমরা সবাই মাবুদের উদ্দেশে একটা নতুন কাওয়ালী গাও, দুনিয়ার শেষ সীমা থেকে তাঁর প্রশংসার কাওয়ালী গাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নূতন সঙ্গীত গাও প্রভু পরমেশ্বরের উদ্দেশে, এ বিশ্বচরাচর গাও তাঁর স্তবগান! সমুদ্র পথে যাতায়াত কর যারা স্তবগান গাও তাঁর, সাগরের বুকে বসতি যাদের, তোমরা স্তুতিগান গাও তাঁর! হে সুদূরের দেশবাসীগণ, তোমরা সকলে গাও তাঁর স্তবগান!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর উদ্দেশ্যে গাও নতুন গান| তোমরা দূর দেশের লোকরা, তোমরা দূর দেশের নাবিকরা, তোমরা সমুদ্রের প্রাণীরা, তোমরা দূরবর্তী জায়গার লোকরা প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সাগরে চলাচলকারীরা, সাগরের মধ্যেকার সব প্রাণী, হে উপকূল সব আর তার মধ্যেকার বাসিন্দারা, তোমরা সবাই সদাপ্রভুর উদ্দেশ্যে একটা নতুন গান কর, পৃথিবীর শেষ সীমা থেকে তাঁর প্রশংসার গান গাও।