Isaiah 42:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মরুভূমি ও সেখানকার সমস্ত নগর উচ্চৈঃস্বর করুক, কায়দারের বসতি গ্রামগুলো তা করুক, শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক, পর্বতমালার চূড়া থেকে আনন্দ চিৎকার করুক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরুভূমি ও তার নগরগুলি তাদের কণ্ঠস্বর তুলুক, কেদরের উপনিবেশগুলিতে বসবাসকারী লোকেরা উল্লসিত হোক। সেলা-র লোকেরা আনন্দে গান করুক; পর্বতশিখরগুলি থেকে তারা চিৎকার করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রান্তর ও তথাকার নগর সকল উচ্চৈঃস্বর করুক, কেদরের বসতি গ্রাম সকল তাহা করুক, শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক, পর্ব্বতগণের চূড়া হইতে মহানাদ করুক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রান্তর ও তথাকার নগর সকল উচ্চৈঃস্বর করুক, কেদরের বসতি গ্রাম সকল তাহা করুক, শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক, পর্বতগণের চূড়া হইতে মহানাদ করুক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকা ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক; কেদরীয়দের গ্রামগুলোও তা করুক, শেলার লোকেরা আনন্দে গান করুক, পাহাড়ের চূড়াগুলো থেকে আনন্দে চিৎকার করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুভূমি ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক; কায়দারীয়দের গ্রামগুলোও তা করুক, শেলার লোকেরা আনন্দে কাওয়ালী করুক, পাহাড়ের চূড়াগুলো থেকে আনন্দে চিৎকার করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুদেশ ও তার নগর-নগরী উচ্চকন্ঠে গাও তাঁর জয়গান, হে কেদরের গ্রামবাসীগণ কর তাঁর বন্দনা গান! হে সেলা নগরীর অধিবাসীগণ, কর আনন্দগান, উচ্চকন্ঠে ধ্বনি জাগাও গিরি-পর্বত থেকে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমি ও শহর, পূর্ব ইস্রায়েলের কেদরের গ্রামগুলি প্রভুর প্রশংসা কর| শেলাবাসীরা আনন্দগীত গাও! পর্বতশৃঙ্গ থেকে তোমরা গেয়ে ওঠ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরুভূমি ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক; কেদরীয়দের গ্রামগুলোও আনন্দের জন্য চিত্কার করুক, শেলার লোকেরা গান করুক, পাহাড়ের চূড়াগুলো থেকে চিৎকার করুক।