Isaiah 42:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি অনেক দিন চুপ করে আছি, নীরব আছি, ক্ষান্ত রয়েছি; এখন প্রসবকারিণী স্ত্রীর মত চিৎকার করে উঠবো; আমি এককালে নিঃশ্বাস টেনে ফুৎকার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দীর্ঘ সময় ধরে আমি নিশ্চুপ আছি, আমি শান্ত থেকে নিজেকে দমন করেছি। কিন্তু এখন, প্রসববেদনাতুরা স্ত্রীর মতো, আমি চিৎকার করছি, হাঁপাচ্ছি ও দীর্ঘশ্বাস ফেলছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অনেক দিন চূপ করিয়া আছি, নীরব আছি, ক্ষান্ত রহিয়াছি; এখন প্রসবকারিণী স্ত্রীর ন্যায় কোঁকাইয়া উঠিব; আমি এককালে নিঃশ্বাস টানিয়া ফুৎকার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অনেক দিন চুপ করিয়া আছি, নীরব আছি, ক্ষান্ত রহিয়াছি; এখন প্রসবকারিণী স্ত্রীর ন্যায় কোঁকাইয়া উঠিব; আমি এককালে নিশ্বাস টানিয়া ফুৎকার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু অনেক দিন চুপ করে ছিলাম; আমি শান্ত থেকে নিজেকে দমন করে রেখেছিলাম। কিন্তু এখন প্রসবকারিণী স্ত্রীলোকের মত আমি চিৎকার করছি, শ্বাস টানছি ও হাঁপাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ অনেক দিন চুপ করে ছিলাম; আমি শান্ত থেকে নিজেকে দমন করে রেখেছিলাম। কিন্তু এখন প্রসবকারিণী স্ত্রীলোকের মত আমি চিৎকার করছি, শ্বাস টানছি ও হাঁপাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর বলেন, দীর্ঘ দিন আমি রয়েছি নীরব, দিই নি সাড়া প্রজাদের ডাকে, কিন্তু এবার হয়েছে সময়, আমি হব সক্রিয়, চীৎকার করে উঠব আমি প্রসববেদনাতুরা রমণীর মত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দীর্ঘদিন ধরে আমি কিছুই বলিনি| আমি নিজেকে সংযত করে রেখেছিলাম, বলিনি কোন কিছুই| কিন্তু এখন আমি প্রসব করতে যাচ্ছে এমন এক মহিলার মতো চিৎকার করে কাঁদব| আমি জোরে জোরে সশব্দে প্রশ্বাস নেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভু অনেক দিন চুপ করেছিলাম; আমি শান্ত থেকে নিজেকে দমন করে রেখেছিলাম। কিন্তু এখন প্রসবকারিণী স্ত্রীলোকের মত আমি চিৎকার করছি, হ্যাঁ করে শ্বাস নিচ্ছি ও হাঁপাচ্ছি।