Isaiah 42:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পর্বত ও উপপর্বতগুলোকে ধ্বংস করবো, তার উপরকার সমস্ত ঘাস শুকিয়ে ফেলব এবং নদনদীকে উপকূল করবো ও সমস্ত জলাশয় শুকিয়ে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পাহাড় ও পর্বতগুলিকে বৃক্ষহীন করব এবং তাদের সব গাছপালাকে শুকিয়ে ফেলব; আমি নদীগুলিকে দ্বীপপুঞ্জে পরিণত করব ও পুকুরগুলিকে শুকিয়ে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পর্ব্বত ও উপপর্ব্বতগণকে ধ্বংস করিব, তদুপরিস্থ সমস্ত তৃণ শুষ্ক করিব, এবং নদনদীকে উপকূল, ও জলাশয় সকল শুষ্ক করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পর্বত ও উপপর্বতগণকে ধ্বংস করিব, তদুপরিস্থ সমস্ত তৃণ শুষ্ক করিব, এবং নদনদীকে উপকূল, ও জলাশয় সকল শুষ্ক করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি পাহাড়-পর্বতগুলো গাছপালাহীন করব আর সেখানকার সমস্ত গাছপালা শুকিয়ে ফেলব; আমি নদীগুলোকে দ্বীপ বানাব আর পুকুরগুলো শুকিয়ে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি পাহাড়-পর্বতগুলো গাছপালাহীন করব আর সেখানকার সমস্ত গাছপালা শুকিয়ে ফেলব; আমি নদীগুলোকে দ্বীপ বানাব আর পুকুরগুলো শুকিয়ে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধ্বংস করব গিরি-পর্বত, বিশুষ্ক করব তৃণদল, বৃক্ষ-বনরাজি, নদী-উপত্যকা পরিণত হবে মরুতে, শুষ্ক হয়ে যাবে জলাশয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পাহাড়-পর্বত ধ্বংস করব| আমি সেখানে জন্মানো সমস্ত গাছপালাকে শুকিয়ে দেব| আমি নদীকে পরিণত করব শুকনো জমিতে| আমি জলাশয়কে শুকিয়ে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পাহাড়-পর্বতগুলো গাছপালাহীন করব আর সেখানকার সমস্ত গাছপালা শুকিয়ে ফেলব এবং আমি নদীগুলোকে দ্বীপ বানাব আর জলাশয়গুলো শুকিয়ে ফেলব।