Isaiah 42:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি অন্ধদেরকে তাদের অজানা পথ দিয়ে নিয়ে যাব; যেসব পথ তারা জানে না, সেসব পথ দিয়ে তাদেরকে চালাব; আমি তাদের আগে অন্ধকারকে আলো ও অসমান ভূমিকে সরল করবো; এ সব আমি করবো, তাদেরকে পরিত্যাগ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অন্ধদের, তাদের অজানা পথে চালাব, অপরিচিত পথগুলিতে আমি তাদের পরিচালিত করব; আমি তাদের সামনে অন্ধকারকে আলোয় পরিণত ও অসমতল স্থানকে মসৃণ করে দেব। আমি এসব কাজ করব; আমি তাদের পরিত্যাগ করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অন্ধদিগকে তাহাদের অবিদিত পথ দিয়া লইয়া যাইব; যে সকল মার্গ তাহারা জানে না, সেই সকল মার্গ দিয়া তাহাদিগকে চালাইব; আমি তাহাদের অগ্রে অন্ধকারকে আলোক, এ বক্রভূমিকে সরল করিব; এই সমস্ত আমি করিব, তাহাদিগকে পরিত্যাগ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অন্ধদিগকে তাহাদের অবিদিত পথ দিয়া লইয়া যাইব; যে সকল মার্গ তাহারা জানে না, সেই সকল মার্গ দিয়া তাহাদিগকে চালাইব; আমি তাহাদের অগ্রে অন্ধকারকে আলোক, ও বক্রভূমিকে সরল করিব; এই সমস্ত আমি করিব, তাহাদিগকে পরিত্যাগ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি অন্ধদের তাদের অজানা রাস্তা দিয়ে নিয়ে যাব, যে পথ তারা জানে না সেই পথে তাদের চালাব। তাদের আগে আগে আমি অন্ধকারকে আলো করব আর অসমান জায়গাকে সমান করে দেব। এ সবই আমি করব, নিশ্চয়ই করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি অন্ধদের তাদের অজানা রাস্তা দিয়ে নিয়ে যাব, যে পথ তারা জানে না সেই পথে তাদের চালাব। তাদের আগে আগে আমি অন্ধকারকে আলো করব আর অসমান জায়গাকে সমান করে দেব। এ সবই আমি করব, নিশ্চয়ই করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার অন্ধ প্রজাকুলকে পরিচালনা করে নিয়ে যাব এমন পথে যে পথে তারা চলে নি কোনদিন। আমি তাদের অন্ধকার আলোয় পরিণত করব বন্ধুর ভূমিকে পরিণত করব সমতলে এই আমার প্রতিজ্ঞা–— পূর্ণ করব আমি প্রতিজ্ঞা আমার, কখনও হব না বিচ্যুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি অন্ধদের নেতৃত্ব দেব এক অজানা পথে যে সব স্থানে তারা কখনও যায়নি| অন্ধদের নিয়ে যাব সেই সব স্থানে| তাদের জন্য অন্ধকারকে আলোময় করে দেব| রুক্ষ জমিকে মসৃণ করে তুলব| আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা সবই করব এবং আমার লোকদের ছেড়ে যাব না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অন্ধদের এক রাস্তা দিয়ে নিয়ে আসব যা তারা জানে না; যে পথ তারা জানে না সেই পথে তাদের চালাব। তাদের আগে আগে আমি অন্ধকারকে আলো করব আর অসমান জায়গাকে সমান করে দেব। এ সবই আমি করব, আমি তাদেরকে পরিত্যক্ত করব না।