Isaiah 42:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা খোদাই-করা মূর্তিগুলোর উপর নির্ভর করে, যারা ছাঁচে ঢালা মূর্তিগুলোকে বলে, তোমরা আমাদের দেবতা, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তারা ভীষণ লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা প্রতিমাদের উপরে নির্ভর করে, যারা প্রতিমাদের কাছে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’ চরম লজ্জায় তাদের ফিরিয়ে দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা ক্ষোদিত প্রতিমাদিগেতে নির্ভর করে, যাহারা ছাঁচে ঢালা প্রতিমাদিগকে বলে, তোমরা আমাদের দেবতা, তাহাদিগকে ফিরাইয়া দেওয়া যাইবে, তাহারা নিতান্ত লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা ক্ষোদিত প্রতিমার উপর নির্ভর করে, যাহারা ছাঁচেঢালা প্রতিমাদিগকে বলে, তোমরা আমাদের দেবতা, তাহাদিগকে ফিরাইয়া দেওয়া যাইবে, তাহারা নিতান্ত লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা খোদাই করা প্রতিমার উপর নির্ভর করে, যারা ছাঁচে ঢালা মূর্তিগুলোকে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’ আমি তাদের ভীষণ লজ্জায় ফেলে ফিরিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা খোদাই করা মূর্তির উপর ভরসা করে, যারা ছাঁচে ঢালা মূর্তিগুলোকে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’ আমি তাদের ভীষণ লজ্জায় ফেলে ফিরিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলীক প্রতিমায় যারা আস্থা রাখে অসার মূর্তিকে যারা বলে ঈশ্বর, জর্জরিত হবে তারা লজ্জায় অপমানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কেউ কেউ আমাকে মেনে চলা বন্ধ করেছে| ঐসব লোকদের সোনায় বাঁধানো মূর্ত্তি আছে| তারা ঐসব মূর্ত্তিদের বলে, ‘তোমরাই আমাদের দেবতা|’ যে লোকরা তাদের মূর্ত্তিগুলিতে আস্থা রাখে, তারা মুখ ফিরিয়ে নেবে এবং লজ্জা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা খোদাই করা প্রতিমার উপর নির্ভর করে, যারা ছাঁচে ঢালা মুর্ত্তিগুলোকে বলে, “তোমরা আমাদের দেবতা,” আমি তাদের ভীষণ লজ্জায় ফেলে ফিরিয়ে দেব।