Isaiah 42:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার গোলাম ছাড়া আর অন্ধ কে? আমার প্রেরিত দূতের মত বধির কে? আমার বন্ধুর মত অন্ধ কে? মাবুদের গোলামের মত অন্ধ কে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দাস ছাড়া আর অন্ধ কে? আমার প্রেরিত দূত ছাড়া আর বধির কে? যে আমার প্রতি সমর্পিত, তার থেকে আর অন্ধ কে? সদাপ্রভুর দাসের মতো অন্ধ আর কে আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দাস বই আর অন্ধ কে? আমার প্রেরিত দূতের ন্যায় বধির কে? [আমার] মিত্রের ন্যায় অন্ধ কে? সদাপ্রভুর দাসের ন্যায় অন্ধ কে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দাস বই আর অন্ধ কে? আমার প্রেরিত দূতের ন্যায় বধির কে? [আমার] মিত্রের ন্যায় অন্ধ কে? সদাপ্রভুর দাসের ন্যায় অন্ধ কে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দাস ছাড়া অন্ধ আর কে? আমার পাঠানো দূতের মত বয়রা আর কে? আমার উপর নির্ভরকারীর মত অন্ধ আর কে? সদাপ্রভুর দাসের মত অন্ধ কে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার গোলাম ছাড়া অন্ধ আর কে? আমার পাঠানো দূতের মত বধির আর কে? আমার উপর ভরসাকারীর মত অন্ধ আর কে? মাবুদের গোলামের মত অন্ধ কে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার দাসের চেয়েও এমন অন্ধ আছে কি কেউ, আছে কি কেউ এমন বধির আমার প্রেরিত দূতের চেয়ে? হায়! আমার ভক্ত দাসের চেয়ে অন্ধ আর কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা পৃথিবীতে আমার সেবক (ইস্রায়েলের লোকজন) সব চেয়ে অন্ধ| যে বার্তাবাহককে আমি পৃথিবীতে পাঠিয়েছি সেই সবচেয়ে বধির| যে লোকটির সঙ্গে আমি বন্দোবস্ত করেছিলাম, প্রভুর দাস সে-ই সবচেয়ে বেশী অন্ধ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দাস ছাড়া অন্ধ আর কে? আমার পাঠানো দূতের মত বধির আর কে? আমার উপর মিত্রের মত অন্ধ আর কে? সদাপ্রভুর দাসের মত অন্ধকে?