Isaiah 42:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও এই লোকেরা অপহৃত ও লুণ্ঠিত; তারা সকলে গর্তে ফেলা হয়েছে ও কারাগারে লুকিয়ে রাখা হয়েছে; তারা অপহৃত হয়েছে, উদ্ধারকর্তা কেউ নেই; লুণ্ঠিত হয়েছে, কেউ বলে না, ফিরিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এই জাতির লোকেদের লুণ্ঠন করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, তারা সকলেই গর্তের ফাঁদে পড়েছে অথবা তাদের কারাগারে লুকিয়ে রাখা হয়েছে। তারাই লুণ্ঠনের বস্তু হয়েছে, তাদের উদ্ধারকারী কেউই ছিল না; তাদের লুণ্ঠনের বস্তু করা হয়েছে, কেউ বলে না, “ওদের ফেরত পাঠাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহারা হৃতধন ও লুটিত জাতি; তাহারা সকলে গর্ত্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত হইয়াছে; তাহারা হৃতধন হইয়াছে, উদ্ধারকর্ত্তা কেহ নাই; লুটিত হইয়াছে, কেহ বলে না, ফিরাইয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহারা অপহৃত ও লুণ্ঠিত জাতি; তাহারা সকলে গর্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত হইয়াছে; তাহারা অপহৃত হইয়াছে, উদ্ধারকর্তা কেহ নাই; লুন্ঠিত হইয়াছে, কেহ বলে না, ফিরাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এই লোকদের সব কিছু নিয়ে যাওয়া ও লুট করা হয়েছে, তাদের সবাইকে গর্তে ফেলা হয়েছে আর জেলখানায় লুকিয়ে রাখা হয়েছে। তারা কেড়ে নেওয়া জিনিসের মত হয়েছে, তাদের উদ্ধার করবার কেউ নেই। তারা লুটের মাল হয়েছে; কেউ বলে না, “তাদের ফিরিয়ে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এই লোকদের সব কিছু নিয়ে যাওয়া ও লুট করা হয়েছে, তাদের সবাইকে গর্তে ফেলা হয়েছে আর জেলখানায় লুকিয়ে রাখা হয়েছে। তারা কেড়ে নেওয়া জিনিসের মত হয়েছে, তাদের উদ্ধার করবার কেউ নেই। তারা লুটের মাল হয়েছে; কেউ বলে না, “তাদের ফিরিয়ে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাঁর প্রজাবৃন্দ আজ লুণ্ঠিত, অবরুদ্ধ কারাকক্ষের অন্ধকারে, কারাগারের অন্তরালে গোপন রয়েছে অস্তিত্ব তাদের তারা হৃতসর্বস্ব, লুন্ঠিত, তাদের উদ্ধার করার কেউ নাই। কারো মনে জাগে না তাদের মুক্ত করার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকগুলিকে দেখো| অন্য লোকরা তাদের পরাজিত করেছে এবং তাদের জিনিস চুরি করে নিয়েছে| প্রতিটি যুবক ভীত| তারা জেলে বন্দী| লোকরা তাদের সব টাকা ছিনিয়ে নিয়েছে| তাদের রক্ষা করার কেউ নেই| অন্যরা তাদের টাকা নিয়ে নিয়েছে| “এই টাকা ফিরিয়ে দিয়ে যাও,” একথা বলার মতোও কেউ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এই লোকদের সব কিছু নিয়ে যাওয়া ও লুট করা হয়েছে, তাদের সবাইকে গর্তে ফেলা হয়েছে আর জেলখানায় লুকিয়ে রাখা হয়েছে। তারা লুটের জিনিসের মত হয়েছে, তাদের উদ্ধার করবার কেউ নেই এবং কেউ বলে না, “তাদের ফিরিয়ে দাও।”