Isaiah 42:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে ইয়াকুবকে লুণ্ঠিত হতে দিয়েছে, ইসরাইলকে অপহারকদের হাতে দিয়েছে? তিনি কি মাবুদ নন, যাঁর বিরুদ্ধে আমরা গুনাহ্‌ করেছি, যাঁর পথে লোকেরা গমন করতে অসম্মত ছিল, তাঁর শরীয়ত মানত না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে যাকোবকে লুণ্ঠনের বিষয় হওয়ার জন্য সমর্পণ করেছেন এবং ইস্রায়েলকে লুণ্ঠনকারীদের হাতে সমর্পণ করেছেন? তিনি কি সদাপ্রভু নন, যাঁর বিরুদ্ধে আমরা পাপ করেছি? কারণ তারা তাঁর পথসকলে চলতে চায়নি, তারা তাঁর বিধান মান্য করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে যাকোবকে লুটিত হইতে দিয়াছে, ইস্রায়েলকে অপহারকদের হস্তে দিয়াছে? সেই সদাপ্রভু কি নয় যাঁহার বিরুদ্ধে আমরা পাপ করিয়াছি, যাঁহার পথে লোকেরা গমন করিতে অসম্মত ছিল, তাঁহার ব্যবস্থা মানিত না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে যাকোবকে লুন্ঠিত হইতে দিয়াছে, ইস্রায়েলকে অপহারকদের হস্তে দিয়াছে? সেই সদাপ্রভু কি নয় যাঁহার বিরুদ্ধে আমরা পাপ করিয়াছি, যাঁহার পথে লোকেরা গমন করিতে অসম্মত ছিল, তাঁহার ব্যবস্থা মানিত না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোবকে কে লুট হতে দিয়েছেন? আর ইস্রায়েলকে কে লুটেরাদের হাতে তুলে দিয়েছেন? তিনি কি সদাপ্রভু নন, যাঁর বিরুদ্ধে আমরা পাপ করেছি? তারা তাঁর পথে চলতে চায় নি, তাঁর নির্দেশ পালন করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুবকে কে লুট হতে দিয়েছেন? আর ইসরাইলকে কে লুটেরাদের হাতে তুলে দিয়েছেন? তিনি কি মাবুদ নন, যাঁর বিরুদ্ধে আমরা গুনাহ্‌ করেছি? তারা তাঁর পথে চলতে চায় নি, তাঁর নির্দেশ পালন করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কে তুলে দিয়েছিল ইসরায়েলকে লুণ্ঠকের হাতে? স্বয়ং প্রভু পরমেশ্বর, যাঁর বিরুদ্ধে আমারা পাপ করেছিলাম! তাঁর ইস্পিত পথে চলি নি আমরা, পালন করি নি তাঁর অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব ও ইস্রায়েল থেকে লোকদের ধনসম্পদ নিতে কে দিয়েছিল? প্রভুই তাদের এসব কাজ করার অনুমতি দিয়েছিলেন| আমরা প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছিলাম| তাই প্রভু আমাদের ধনসম্পদ নিয়ে নিতে লোকদের অনুমতি দিয়েছিলেন| ইস্রায়েলের লোকরা প্রভুর বিধির প্রতি মনোযোগ দেয় নি| প্রভু যে ভাবে চেয়ে ছিলেন সে ভাবে ইস্রায়েলের লোকরা জীবনযাপন করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোবকে কে লুট হতে দিয়েছেন? আর ইস্রায়েলকে কে লুটেরাদের হাতে তুলে দিয়েছেন? তিনি কি সদাপ্রভু নন, যাঁর বিরুদ্ধে আমরা পাপ করেছি? যারা তাঁর পথে চলতে চায়নি, তাঁর নির্দেশ পালন করে নি।