Isaiah 42:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি নিস্তেজ হবেন না, নিরুৎসাহ হবেন না, যে পর্যন্ত না দুনিয়াতে ন্যায়বিচার স্থাপন করেন; আর উপকূলগুলো তাঁর ব্যবস্থার অপেক্ষায় থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না, যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন। দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি নিস্তেজ হইবেন না, নিরুৎসাহ হইবেন না, যে পর্য্যন্ত না পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন করেন; আর উপকূলসমূহ তাঁহার ব্যবস্থার অপেক্ষায় থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি নিস্তেজ হইবেন না, নিরুৎসাহ হইবেন না, যে পর্যন্ত না পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন করেন; আর উপকূলসমূহ তাঁহার ব্যবস্থার অপেক্ষায় থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন না করা পর্যন্ত তিনি দুর্বল হবেন না বা ভেংগে পড়বেন না। দূরের লোকেরা তাঁর নির্দেশের অপেক্ষায় থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়াতে ন্যায়বিচার স্থাপন না করা পর্যন্ত তিনি দুর্বল হবেন না বা ভেংগে পড়বেন না। দূরের লোকেরা তাঁর নির্দেশের অপেক্ষায় থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাহস হারাবেন না তিনি, হবেন না নিরাশ, ন্যায়ের প্রতিষ্ঠা করবেন পৃথিবীর বুকে। তাঁর উপদেশ শোনার জন্য সাগ্রহে প্রতীক্ষা করবে সুদূরের দেশবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীতে ন্যায় বিচার না আনা পর্যন্ত সে দুর্বল হবে না, অথবা নিষ্পেষিত হবে না| দূরবর্তী স্থানের লোকরা তার শিক্ষামালায়় আস্থাবান হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন না করা পর্যন্ত তিনি দুর্বল হবেন না বা নিরুত্সাহ হবেন না। উপকূলের লোকেরা তাঁর নিয়মের অপেক্ষায় থাকবে।