Isaiah 42:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার হাত ধরবো, তোমাকে রক্ষা করবো; এবং তোমাকে লোকদের নিয়মস্বরূপ ও জাতিদের দীপ্তিস্বরূপ করে নিযুক্ত করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি; আমি তোমার হাত ধরে থাকব। আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে প্রজাদের জন্য এক চুক্তি এবং অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভু ধর্ম্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি, আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব; এবং তোমাকে প্রজাগণের নিয়মস্বরূপ ও জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়া নিযুক্ত করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব; এবং তোমাকে প্রজাগণের নিয়মস্বরূপ ও জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়া নিযুক্ত করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু তোমাকে ন্যায়ভাবে ডেকেছি; আমি তোমার হাত ধরে রাখব। আমি তোমাকে রক্ষা করব এবং আমার লোকদের জন্য তোমাকে একটা ব্যবস্থার মত করব আর অন্যান্য জাতিদের জন্য করব আলোর মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ তোমাকে ন্যায়ভাবে ডেকেছি; আমি তোমার হাত ধরে রাখব। আমি তোমাকে রক্ষা করব এবং আমার বান্দাদের জন্য তোমাকে একটা ব্যবস্থার মত করব আর অন্যান্য জাতিদের জন্য করব আলোর মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর, আহ্বান করেছি তোমাকে, দান করেছি ক্ষমতা, যেন ন্যায়ের প্রতিষ্ঠা হয় এই পৃথিবীতে। সর্বমানবের সঙ্গে তোমারই মাধ্যমে আমি সম্পাদন করব এক চুক্তি, তোমারই মাধ্যমে আমি এনে দেব আলো সর্বজাতির কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের প্রভু, সঠিক কাজ করতে তোমাদের ডেকেছিলাম| আমি তোমাদের হাত ধরেছি| আমি তোমাদের রক্ষা করেছি এবং তোমাদের মাধ্যমে আমি লোকদের সঙ্গে একটি চুক্তি করেছি| তুমি সমস্ত জাতিগুলির জন্য একটি আলোস্বরূপ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, সদাপ্রভু, তোমাকে ধার্ম্মিকতায় ডেকেছি এবং আমি তোমার হাত ধরে রাখব। আমি তোমাকে রক্ষা করব এবং আমার লোকদের জন্য তোমাকে একটা ব্যবস্থার মত করব আর অন্যান্য জাতিদের জন্য আলোর মত করব।