Isaiah 42:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি অন্ধদের চোখ খুলে দেবে, তুমি কারাগার থেকে বন্দীদের ও কারাকূপ থেকে অন্ধকারবাসীদেরকে বের করে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়, কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয় এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি অন্ধদিগকে চক্ষু দিবে, তুমি কারাকূপ হইতে বন্দিদিগকে ও কারাগার হইতে অন্ধকারবাসিগণকে বাহির করিয়া আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি অন্ধদিগকে চক্ষু দিবে, তুমি কারাকূপ হইতে বন্দিদিগকে ও কারাগার হইতে অন্ধকারবাসিগণকে বাহির করিয়া আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি অন্ধদের চোখ খুলে দেবে, জেলখানা থেকে বন্দীদের মুক্ত করবে আর সেখানকার অন্ধকার গর্তে রাখা লোকদের বের করে আনবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি অন্ধদের চোখ খুলে দেবে, জেলখানা থেকে বন্দীদের মুক্ত করবে আর সেখানকার অন্ধকার গর্তে রাখা লোকদের বের করে আনবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্ধ নয়নে তুমি জ্বালাবে আলো, বন্দী যারা আঁধার কারাগারে, তাদের দেবে মুক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি অন্ধ লোকের চোখ খুলে দেবে এবং তারা সব কিছু দেখতে পাবে| বহুলোক কয়েদখানায বন্দী; তুমি তাদের মুক্ত করে দেবে| বহুলোক বাস করে অন্ধকারে, জেলের থেকে বাইরে আসবার জন্য তাদের তুমি নেতৃত্ব দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি অন্ধদের চোখ খুলে দেবে, জেলখানা থেকে বন্দীদের মুক্ত করবে, কারাকূপ থেকে বন্দীদের মুক্ত করবে এবং কারাবাস থেকে যারা অন্ধকারে বসে তাদেরকে মুক্ত করবে।