Isaiah 43:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত গোলাম; যেন তোমরা জানতে ও আমাতে বিশ্বাস করতে পার এবং বুঝতে পার যে, আমিই তিনি; আমার আগে কোন আল্লাহ্ নির্মিত হয় নি এবং আমার পরেও হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “তোমরা আমার সাক্ষী এবং আমার দাস, যাদের আমি মনোনীত করেছি, যেন তোমরা আমাকে জানতে ও বিশ্বাস করতে পারো ও বুঝতে পারো যে, আমিই তিনি। আমার পূর্বে কোনো দেবতা গঠিত হয়নি, আমার পরেও কেউ আর হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী, এবং আমার মনোনীত দাস; যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পার, এবং বুঝিতে পার যে, আমিই তিনি; আমার পূর্ব্বে কোন ঈশ্বর নির্ম্মিত হয় নাই, এবং আমার পরেও হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী, এবং আমার মনোনীত দাস; যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পার, এবং বুঝিতে পার যে, আমিই তিনি; আমার পূর্বে কোন ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ইস্রায়েলীয়দের বলছেন, “তোমরাই আমার সাক্ষী ও আমার বেছে নেওয়া দাস, যাতে তোমরা জানতে পার ও আমার উপর বিশ্বাস করতে পার আর বুঝতে পার যে, আমিই তিনি। আমার আগে কোন ঈশ্বর তৈরী হয় নি আর আমার পরেও অন্য কোন ঈশ্বর থাকবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ বনি-ইসরাইলদের বলছেন, “তোমরাই আমার সাক্ষী ও আমার বেছে নেওয়া গোলাম, যাতে তোমরা জানতে পার ও আমার উপর ঈমান আনতে পার আর বুঝতে পার যে, আমিই তিনি। আমার আগে কোন মাবুদ তৈরী হয় নি আর আমার পরেও অন্য কোন মাবুদ থাকবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল প্রজাবৃন্দ আমার মনোনীত দাস তোমরা আমার সাক্ষী, আমি মনোনীত করেছি তোমাদের, যেন তোমরা আমায় জানতে পার, করতে পার বিশ্বাস আমায়, এবং এই উপলব্ধি অন্তরে জাগে তোমাদের আমিই একমাত্র ঈশ্বর, আর কোন ঈশ্বর নেই তোমাদের, ছিল না কখনও, আর কোন ঈশ্বর হবে না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “তোমরা লোকরা আমার সাক্ষী| তোমরা হচ্ছো সেই দাস, যাদের আমি বেছে নিয়েছিলাম| আমি তোমাদের বেছে নিয়েছিলাম যাতে তোমরা আমাকে জানতে পার এবং আমাকে বিশ্বাস করতে পার| আমি তোমাদের বেছে ছিলাম যাতে তোমরা উপলদ্ধি করতে পার যে ‘আমি হলাম ঈশ্বর|’ আমি সত্যিকারের ঈশ্বর| আমার আগে কোন দেবতা ছিল না এবং আমার পরে কোন দেবতা থাকবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, তোমরাই আমার সাক্ষী ও আমার মনোনীত দাস, যাতে তোমরা জানতে পার ও আমার ওপর বিশ্বাস করতে পার আর বুঝতে পার যে, আমিই তিনি। আমার আগে কোনো ঈশ্বর তৈরী হয়নি আর আমার পরেও অন্য কোনো ঈশ্বর হবে না।