Isaiah 43:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিই সংবাদ দিয়েছি, নাজাত করেছি, ঘোষণা করেছি, কোন বিজাতীয় দেবতা তোমাদের মধ্যে ছিল না; অতএব তোমরাই আমার সাক্ষী, এই কথা মাবুদ বলেন, আর আমিই আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমিই প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি— হ্যাঁ, আমিই করেছি, তোমাদের মধ্যে স্থিত কোনো বিজাতীয় দেবতা নয়।” সদাপ্রভু বলেন, “তোমরাই আমার সাক্ষী, যে আমি ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিই সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি, কোন ইতর [দেবতা] তোমাদের মধ্যে ছিল না; অতএব তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন, আর আমিই ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিই সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি, কোন ইতর [দেবতা] তোমাদের মধ্যে ছিল না; অতএব তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন, আর আমিই ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিই প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি; তখন তোমাদের মধ্যে কোন দেবতা ছিল না। এই বিষয়ে তোমরাই আমার সাক্ষী। আমি সদাপ্রভু এই কথা বলেছি; আমিই ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিই প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি; তখন তোমাদের মধ্যে কোন দেবতা ছিল না। এই বিষয়ে তোমরাই আমার সাক্ষী। আমি আল্লাহ্‌ এই কথা বলেছি; আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগামীদিনের ঘটনার কথা করেছিলাম ঘোষণা আমিই তারপর এসেছিলাম উদ্ধার করতে তোমাদের, কোন,অলীক দেবতা একাজ করে নি কখনও তোমরাই সাক্ষী আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমিই একমাত্র ঈশ্বর যে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম| আমি তোমাদের রক্ষা করেছিলাম| এসব কথা আমি তোমাদের বলেছি| এমন নয় যে তোমাদের সঙ্গে কেউ ছিল যে একজন অপরিচিত লোক| তোমরা আমার সাক্ষী এবং আমি ঈশ্বর|” (প্রভু নিজেই এই সব কথা বলেছেন|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমিই সংবাদ দিয়েছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি; তোমাদের মধ্যে কোনো দেবতা ছিল না। এই বিষয়ে তোমরাই আমার সাক্ষী। আমি সদাপ্রভু এই কথা বলেছি; আমিই ঈশ্বর।