Isaiah 43:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দিন থেকে আমিই তিনি এবং আমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই; আমি কাজ করবো, কে তা অন্যথা করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হ্যাঁ তাই, পুরাকাল থেকে আমিই তিনি। আমার হাত থেকে কেউ নিস্তার করতে পারে না। যখন আমি সক্রিয় হই, তখন কে তা অন্যথা করবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[এই] দিবস হইতেও আমিই তিনি, এবং আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই; আমি কার্য্য করিব, কে তাহা অন্যথা করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[এই] দিবস হইতেও আমিই তিনি, এবং আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই; আমি কার্য করিব, কে তাহা অন্যথা করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হ্যাঁ, প্রথম থেকে আমিই তিনি। কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারে না। আমি কাজ করলে কেউ তা বাতিল করতে পারে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্বী, প্রথম থেকে আমিই তিনি। কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারে না। আমি কাজ করলে কেউ তা বাতিল করতে পারে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই ঈশ্বর, সেই চিরন্তন ঈশ্বর আমার হাত থেকে কেউ পাবে না উদ্ধার, আমার কাজের অন্যথা করে এমন সাধ্য কার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি সব সময়ই ঈশ্বর| যখন আমি কিছু করি তখন আমার কাজের কেউই পরিবর্তন ঘটাতে পারবে না| এমন কি আমার ক্ষমতা থেকে কেউ কোন লোককে রক্ষা করতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দিন থেকে আমিই তিনি এবং কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারে না। আমি কাজ করি এবং কেউ তা বাতিল করতে পারে না।