Isaiah 43:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ, তোমাদের মুক্তিদাতা, ইসরাইলের পবিত্রতম, এই কথা বলেন, আমি তোমাদেরই জন্য ব্যাবিলনে লোক পাঠিয়েছি, তাদের সকলকে পালিয়ে যাওয়া লোকদের মত করে নিয়ে আসব, কল্‌দীয়দেরকে তাদের আনন্দগানের জাহাজে করে আনবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু, যিনি তোমার মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন এই কথা বলেন: “তোমাদের জন্য আমি ব্যাবিলনে সৈন্যদল প্রেরণ করব এবং যে জাহাজগুলির জন্য ব্যাবিলনিয়েরা গর্ব করত, আমি সেগুলিতে সমস্ত ব্যাবিলনীয়কে পলাতক করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের পবিত্রতম, এই কথা কহেন, আমি তোমাদেরই জন্য বাবিলে লোক পাঠাইয়াছি, তাহাদের সকলকে পলাতকের ন্যায় আনয়ন করিব, কল্‌দীয়দিগকে তাহাদের আনন্দগানের নৌকায় করিয়া আনিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের পবিত্রতম, এই কথা কহেন, আমি তোমাদেরই জন্য বাবিলে লোক পাঠাইয়াছি, তাহাদের সকলকে পলাতকের ন্যায় আনয়ন করিব, কল্‌দীয়দিগকে তাহাদের আনন্দগানের নৌকায় করিয়া আনিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রজন এই কথা বলছেন, “আমি তোমাদের জন্য বাবিলে লোক পাঠাব এবং যে জাহাজ নিয়ে বাবিলীয়েরা গর্ব করত তাতে করে পালিয়ে যাওয়া লোকদের মত করে সেই বাবিলীয়দের নিয়ে আসব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ, তোমাদের মুক্তিদাতা, ইসরাইলের আল্লাহ্‌ পাক এই কথা বলছেন, “আমি তোমাদের জন্য ব্যাবিলনে লোক পাঠাব এবং যে জাহাজ নিয়ে ব্যাবিলনীয়রা গর্ব করত তাতে করে পালিয়ে যাওয়া লোকদের মত করে সেই ব্যাবিলনীয়দের নিয়ে আসব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, যিনি তোমায় উদ্ধার করেন, তিনি বলেন, তোমাকে উদ্ধার করার জন্য ব্যাবিলনের বিরুদ্ধে আমি প্রেরণ করব আমার সৈন্যদল, ভেঙ্গে ফেলব নগর-তোরণদ্বার নগরবাসীর আনন্দধ্বনি পরিণত হবে ক্রন্দন ধ্বনিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ইস্রায়েলের পবিত্রতম, তোমাদের ত্রাণকর্ত্তা বলেন, “আমি বাবিলে তোমাদের জন্য সেনা পাঠাব| সমস্ত তালাবন্ধ ফটক আমি ভেঙ্গে ফেলব এবং কল্দীয়দের গানগুলি বিলাপে পর্যবসিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রজন এই কথা বলছেন, কারণ আমি তোমাদের জন্য ব্যাবিলনে লোক পাঠিয়েছি, তাদের সবাইকে পলাতকের মত আনব, ব্যাবিলনীয়দেরকে তাদের আনন্দগানের নৌকায় করে আনব।