Isaiah 43:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি রথ, ঘোড়া, সৈন্য ও বীরদেরকে বাইরে নিয়ে আসেন, — তারা এক সঙ্গে পড়ে যায়, আর উঠতে পারবে না, তারা পাটের মত মিট্‌মিট্‌ করতে করতে নিভে যায়—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি রথ ও অশ্ব, সৈন্যদল ও বীর যোদ্ধাদের একত্র বের করে এনেছিলেন, তারা সেখানেই পড়ে থাকল, আর কখনও না ওঠার জন্য, তারা সলতের মতো নিভে গেল, বিনষ্ট হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি রথ, অশ্ব, সৈন্য ও বীরগণকে বাহিরে আনয়ন করেন, —তাহারা এককালে নিদ্রাগত হয়, আর উঠিতে পারিবে না, তাহারা পাটের ন্যায় মিট্‌মিট্‌ করিতে করিতে নিবিয়া যায়,—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি রথ, অশ্ব, সৈন্য ও বীরগণকে বাহিরে আনয়ন করেন, তাহারা এককালে নিদ্রাগত হয়, আর উঠিতে পারিবে না, তাহারা পাটের ন্যায় মিট্‌মিট্‌ করিতে করিতে নিবিয়া যায়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি রথ, ঘোড়া ও শক্তিশালী সৈন্যদলকে বের করে এনেছিলেন। তারা একসংগে সেখানে পড়ে ছিল, আর উঠতে পারে নি। তারা শল্‌তের মত নিভে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি রথ, ঘোড়া ও শক্তিশালী সৈন্যদলকে বের করে এনেছিলেন। তারা একসংগে সেখানে পড়ে ছিল, আর উঠতে পারে নি। তারা শল্‌তের মত নিভে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি চালনা করে এনেছিলেন পরাক্রান্ত সৈন্যবাহিনীকে, ঠেলে দিয়েছিলেন ধ্বংসের মুখে, কত অশ্ব, কত রথ, চতুরঙ্গ বাহিনী রসাতলে গেল, কেউ আর এল না ফিরে, দীপশিখা যেন নিভে গেল একটি ফুৎকারে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যারা যুদ্ধযান, ঘোড়সওয়ার ও সেনাবলে বলীযান হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা পরাজিত হবে| তারা আর কখনও উঠতে পারবে না| তাদের বিনাশ ঘটবে| মোমবাতির শিখা যেমন করে নিভিয়ে দেওয়া হয় সেই ভাবে তাদের থামানো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি রথ, ঘোড়া ও শক্তিশালী বাহিনীকে বের করে এনেছিলেন। তারা একসঙ্গে সেখানে পড়েছিল, আর উঠতে পারেনি। তারা জ্বলন্ত সলতের মত নেভার মত নির্বাপিত হয়েছিল।