Isaiah 43:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই মাবুদ এই কথা বলেন, তোমরা আগের সমস্ত কাজ মনে করো না, পুরানো সমস্ত কাজকর্মের কথা আলোচনা করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা পুরোনো বিষয় সব ভুলে যাও; অতীতের মধ্যে আর বিচরণ কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্ব্বকার কার্য্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বলছেন, “তোমরা আগেকার সব কিছু মনে এনো না; পুরানো কিছুর মধ্যে পড়ে থেকো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বলছেন, “তোমরা আগেকার সব কিছু মনে এনো না; পুরানো কিছুর মধ্যে পড়ে থেকো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, অতীত স্মৃতির মাঝে হয়ো না বিলীন, করো না বসতি বিগত দিনের মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই শুরুতে যেসব ঘটনা ঘটেছিল তা আর মনে কোরো না| যা বহুকাল আগে ঘটে গেছে তা আর স্মরণ কোরো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বলছেন, তোমরা আগেকার সব কিছু মনে কর না; অনেক আগের বিষয় বিবেচনা কর না।