Isaiah 43:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি একটি নতুন কাজ করবো তা এখনই অঙ্কুরিত হবে; তোমরা কি তা জানবে না? এমন কি, আমি মরুভূমির মধ্যে পথ ও মরুভূমিতে নদনদী করে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমি নতুন এক কাজ করতে চলেছি! তা এখনই শুরু হবে; তোমরা কি তা বুঝতে পারবে না? আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদনদী তৈরি করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি এক নূতন কার্য্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে; তোমরা কি তাহা জানিবে না? এমন কি, আমি প্রান্তরমধ্যে পথ, ও মরুভূমিতে নদনদী করিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি এক নূতন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে; তোমরা কি তাহা জানিবে না? এমন কি, আমি প্রান্তরের মধ্যে পথ, ও মরুভূমিতে নদনদী করিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি। তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে। আমি মরু-এলাকার মধ্যে পথ করব আর মরুভুমিতে নদী বইয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি। তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে। আমি মরুভূমির মধ্যে পথ করব আর মরুভুমিতে নদী বইয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, আমি এক নতুন কর্ম করতে চলেছি, সূত্রপাত হয়ে গেছে তার এবার তুমি দেখবে সে কাজ! মরুপ্রান্তরের মাঝখান দিয়ে আমি নির্মাণ করব এক রাজপথ প্রবাহিত করব সেখানে নদী-নির্ঝর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন না এখন আমি নতুন কিছু করব| এখন তোমরা নতুন গাছের মতো বেড়ে উঠবে| তোমরা নিশ্চিত ভাবেই জান এটা সত্য| সত্যিই আমি মরুভূমিতে রাস্তা বানাব| শুষ্ক জমিতে সত্যিই আমি নদী তৈরী করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি। তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে না। আমি প্রান্তরের মধ্যে পথ করব আর মরুপ্রান্তে নদী বইয়ে দেব।