Isaiah 43:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বন্য জন্তুরা, শিয়াল ও উট পাখিরা আমার গৌরব করবে; কেননা আমি মরুভূমির মধ্যে পানি ও মরুভূমিতে নদনদী যোগাই, আমার লোকবৃন্দ, আমার মনোনীত লোকদের পান করাবার জন্যই যোগাই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্যপশুরা আমার গৌরব করবে, শিয়াল ও প্যাঁচারাও করবে, কারণ আমি মরুভূমিতে জল জোগাই ও প্রান্তরের মধ্যে নদনদী বইয়ে দিই, যেন আমার প্রজারা, আমার মনোনীত জনেরা জলপান করতে পারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বন্য জন্তুগণ, শৃগাল ও উষ্ট্র পক্ষী সকল আমার গৌরব করিবে; কেননা আমি প্রান্তর মধ্যে জল ও মরুভূমিতে নদনদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিগকে, পান করাইবার নিমিত্তই যোগাই,;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বন্য জন্তুগণ, শৃগাল ও উষ্ট্র পক্ষী সকল আমার গৌরব করিবে; কেননা আমি প্রান্তরের মধ্যে জল ও মরুভূমিতে নদনদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিগকে, পান করাইবার নিমিত্তই যোগাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুনো পশু, শিয়াল ও উটপাখীরা আমার গৌরব করবে, কারণ আমার লোকদের, আমার বাছাই করা লোকদের খাবার জন্য আমি মরু-এলাকায় জল যুগিয়ে দেব আর মরুভূমিতে নদী বইয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুনো পশু, শিয়াল ও উটপাখীরা আমার গৌরব করবে, কারণ আমার বান্দাদের, আমার বাছাই করা বান্দাদের খাবার জন্য আমি মরুভূমিতে পানি যুগিয়ে দেব আর মরুভূমিতে নদী বইয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মনোনীত প্রজাবৃন্দের তৃষ্ণা মিটাতে আমি যখন প্রবাহিত করব নদী-নির্ঝর সেই ঊষর মরুর বুকে, তখন বন্য জন্তুর সম্মান দেবে আমায়, উটপাখী আর শৃগালেরা হবে মুখর আমার স্তবগানে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমিতে জল জোগানোর পর বন্য জন্তুরা, যেমন শিয়াল এবং উটপাখী আমাকে সম্মান জানাবে| আমার বেছে নেওয়া লোকেদের জন্য, আমার নিজের লোকদের জন্য আমি জলের ব্যবস্থা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বন্য পশু, শিয়াল ও উটপাখীরা আমার গৌরব করবে, কারণ আমার লোকদের, আমার মনোনীত লোকদের জলের জন্য আমি মরুপ্রান্তে জল জুগিয়ে দেব আর প্রান্তরে নদী বইয়ে দেব।