Isaiah 43:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার কাছে তোমার পোড়ানো-কোরবানীর ছাগল-ভেড়া আন নি, তোমার কোরবানী দ্বারা আমার সম্মান কর নি। আমি কোরবানীর বিষয়ে তোমাকে ভারগ্রস্ত করি নি, ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোমবলির জন্য তুমি আমার কাছে মেষ আনোনি, তোমার বলিদান সকলের দ্বারা আমার সম্মানও করোনি। আমি শস্য-নৈবেদ্যর জন্য তোমাকে ভারগ্রস্ত করিনি, আবার ধূপ উৎসর্গ দাবি করে তোমাকে বিব্রত করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার কাছে তোমার হোমবলির মেষাদি আন নাই, তোমার বলিদান দ্বারা আমার সমাদর কর নাই। আমি নৈবেদ্যের বিষয়ে তোমাকে দাস্যকর্ম্ম করাই নাই, ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার কাছে তোমার হোমবলির মেষাদি আন নাই, তোমার বলিদান দ্বারা আমার সমাদর কর নাই। আমি নৈবেদ্যের বিষয়ে তোমাকে দাস্যকর্ম করাই নাই, ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো-উৎসর্গের জন্য তুমি আমার কাছে ভেড়া আন নি আর তোমার কোন উৎসর্গের দ্বারা আমাকে সম্মান দেখাও নি। আমি তোমার উপর শস্য-উৎসর্গের ভার দিই নি; লোবান দেবার জন্য তোমাকে ক্লান্ত করি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পোড়ানো-কোরবানীর জন্য তুমি আমার কাছে ভেড়া আন নি আর তোমার কোন কোরবানীর দ্বারা আমাকে সম্মান দেখাও নি। আমি তোমার উপর শস্য-কোরবানীর ভার দিই নি; লোবান দেবার জন্য তোমাকে ক্লান্ত করি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার উদ্দেশে হোমবলি উৎসর্গের জন্য আন নি তোমার বলির মেষ, সাজাও নি তোমরা বলিদানের অর্ঘ্য আমার সম্মানে। কোন নৈবেদ্য উপহারের দাবীতে আমি ভারাক্রান্ত করি নি তোমাদের, বিব্রত করি নি কখনও সুরভিত ধূপের দাবীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের মেষকে আমার জন্য উৎসর্গ করতে আন নি| তোমরা আমাকে সম্মান জানাও নি| তোমরা আমার জন্য বলি দাও নি| আমার উদ্দেশ্যে বলি দেবার জন্য আমি তোমাদের বাধ্য করিনি| আমি তোমাদের ধূপ জ্বালাতে বাধ্য করিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হোমবলির জন্য তুমি আমার কাছে তোমার মেষ আননি আর তোমার কোনো বলিদানের দ্বারা আমাকে সম্মান দেখাও নি। আমি তোমার উপর শস্য-উৎসর্গের ভার দিইনি; ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করিনি।