Isaiah 43:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার জন্য টাকা দিয়ে বচ ক্রয় কর নি, তোমার কোরবানীর মেদে আমাকে তৃপ্ত কর নি; কিন্তু তোমার গুনাহ্ দ্বারা আমাকে গোলামীর কাজ করিয়েছ, তোমার অপরাধগুলো দ্বারা আমাকে ক্লান্ত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার জন্য কোনো সুগন্ধি বচ কেনোনি, কিংবা তোমার বলি সকলের মেদে আমাকে পরিতৃপ্ত করোনি। বরং তোমাদের পাপসকলের কারণে আমাকে ভারগ্রস্ত করেছ এবং তোমাদের সব অপরাধের কারণে আমাকে ক্লান্ত করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার নিমিত্ত রৌপ্যমূল্যে বচ ক্রয় কর নাই, তোমার বলির মেদে আমাকে তৃপ্ত কর নাই; কিন্তু তোমার পাপ দ্বারা আমাকে দাস্যকর্ম্ম করাইয়াছ, তোমার অপরাধ সকল দ্বারা আমাকে ক্লান্ত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার নিমিত্ত রৌপ্যমূল্যে বচ ক্রয় কর নাই, তোমার বলির মেদে আমাকে তৃপ্ত কর নাই; কিন্তু তোমার পাপ দ্বারা আমাকে দাস্যকর্ম করাইয়াছ, তোমার অপরাধ সকল দ্বারা আমাকে ক্লান্ত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কোন সুগন্ধি বচ আমার জন্য কিনে আন নি; তোমার পশু-উৎসর্গের চর্বি দিয়ে তুমি আমাকে খুশী কর নি। তার বদলে তুমি তোমার পাপের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছ আর তোমার সমস্ত অন্যায় দিয়ে আমাকে ক্লান্ত করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কোন খোশবু বচ আমার জন্য কিনে আন নি; তোমার পশু-কোরবানীর চর্বি দিয়ে তুমি আমাকে খুশী কর নি। তার বদলে তুমি তোমার গুনাহের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছ আর তোমার সমস্ত অন্যায় দিয়ে আমাকে ক্লান্ত করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন দিন তুমি কিনে আন নি সুরভিত ধূপ আমার জন্য অথবা তৃপ্ত কর নি আমায় বলির মেদে, বরং ভারগ্রস্ত করেছ আমায় তোমার পাপরাশি দিয়ে, ক্লান্ত আমি তোমার পাপভারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমরা আমাকে সম্মান জানাবার জন্য সামগ্রী এয করতে অর্থ ব্যয করনি| হোমবলির চর্বি দিয়ে তোমরা আমাকে সন্তুষ্ট করনি| কিন্তু তোমরা তোমাদের পাপসমূহ দিয়ে আমাকে ভারাক্রান্ত করেছিলে| তোমাদের কুকর্মসমূহ আমাকে খুব পরিশ্রান্ত করে তুলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কোনো সুগন্ধি বচ আমার জন্য মূল্য দিয়ে কিনে আননি; তোমার বলিদানের চর্বি আমাকে ঢালনি; কিন্তু তার বদলে তুমি তোমার পাপের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছ, তোমার খারাপ কাজগুলি দিয়ে আমাকে ক্লান্ত করেছ।