Isaiah 43:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমি পবিত্র স্থানের ইমামদেরকে নাপাক করলাম এবং ইয়াকুবকে অভিশাপে ও ইসরাইলকে বিদ্রূপের হাতে তুলে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, তোমাদের মন্দিরের বিশিষ্টজনেদের আমি অপমান করব, আমি যাকোবকে ধ্বংসের জন্য ও ইস্রায়েলকে বিদ্রুপ করার জন্য সমর্পণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমি পবিত্র স্থানের অধ্যক্ষগণকে অপবিত্র করিলাম, এবং যাকোবকে অভিশাপে ও ইস্রায়েলকে বিদ্রূপে সমর্পণ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি পবিত্র স্থানের অধ্যক্ষগণকে অপবিত্র করিলাম, এবং যাকোবকে অভিশাপে ও ইস্রায়েলকে বিদ্রূপে সমর্পণ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমি তোমাদের উপাসনা-ঘরের পুরোহিতদের অপমান করব আর যাকোবকে ধ্বংসের অভিশাপের অধীন করব এবং ইস্রায়েলকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমি তোমাদের এবাদত-খানার ইমামদের অপমান করব আর ইয়াকুবকে ধ্বংসের বদদোয়ার অধীন করব এবং ইসরাইলকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার অধ্যক্ষেরা অশুচি করেছিল আমার মন্দির, তাই আমি ইসরায়েলের উপরে এনেছিলাম ধ্বংস, বিপর্যয়, আমার প্রজাকে করেছিলাম অপমানের পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের পবিত্র শাসকদের অপবিত্র করেছি| আমি যাকোবকে ধ্বংসের এবং ইস্রায়েলকে অভিশাপের শাস্তি দিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি তোমাদের পবিত্র স্থানের অধ্যক্ষদের অপমান করব আর যাকোবকে ধ্বংসাত্মক নিষেধাজ্ঞার অধীন করব এবং ইস্রায়েলকে বিদ্রূপের পাত্র করব।”