Isaiah 43:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি মাবুদ তোমার আল্লাহ্‌, ইসরাইলের পবিত্রতম, তোমার নাজাতদাতা; আমি তোমার মুক্তির মূল্য হিসেবে মিসর, তোমার পরিবর্তে ইথিওপিয়া ও সবা দেশ দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা; তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে, তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্ত্তা; আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিসর, তোমার পরিবর্ত্তে কূশ ও সবা দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা; আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিসর, তোমার পরিবর্তে কূশ ও সবা দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইস্রায়েলের সেই পবিত্রজন। আমি তোমার মুক্তির মূল্য হিসাবে মিসর দেশ দেব, আর তোমার বদলে কূশ ও সবা দেশ দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমিই তোমার মাবুদ আল্লাহ্‌, তোমার উদ্ধারকর্তা, ইসরাইলের আল্লাহ্‌ পাক। আমি তোমার মুক্তির মূল্য হিসাবে মিসর দেশ দেব, আর তোমার বদলে ইথিওপিয়া ও সবা দেশ দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, যিনি রক্ষা করেন তোমায়। মিশর, সুদান ও সেবা দেশ আমি দিয়েছি তোমার মুক্তিপণরূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমি, প্রভু তোমার ঈশ্বর| আমি ইস্রায়েলের পবিত্রতম তোমার রক্ষাকর্তা| আমি তোমার জন্য মূল্য দিতে মিশরকে দিয়েছিলাম| আমি তোমাকে আমার করতে কূশ ও সবা দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইস্রায়েলের সেই পবিত্রজন। আমি তোমার মুক্তির মূল্য হিসাবে মিশর দেশ দেব, আর তোমার বদলে কূশ ও সবা দেশ দেব।