Isaiah 43:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে মহব্বত করেছি, সেজন্য আমি তোমার পরিবর্তে মানুষদেরকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিদেরকে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র, আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি, আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব, তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্ত্তে মনুষ্যগণকে, ও তোমার প্রাণের পরিবর্ত্তে জাতিগণকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে, ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার বদলে অন্য লোকদের দেব আর তোমার প্রাণের বদলে অন্য জাতিদের দেব, কারণ তুমি আমার চোখে মূল্যবান ও সম্মানিত, আর আমি তোমাকে ভালবাসি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার বদলে অন্য লোকদের দেব আর তোমার প্রাণের বদলে অন্য জাতিদের দেব, কারণ তুমি আমার চোখে মূল্যবান ও সম্মানিত, আর আমি তোমাকে মহব্বত করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার জন্য আমি জনগণকে তুলে দেব অন্যের হাতে সমগ্র জাতিকে দিতে পারি তোমার জীবনের বিনিময়ে। কারণ আমার কাছে বহুমূল্য তুমি, দান করেছি তোমায় আমার সম্মান, আমি ভালোবাসি তোমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাকে সম্মান করি| আমি তোমাকে ভালবাসি এবং আমি সব দেশসমূহ এবং জাতিগুলি তোমাকে দেব যাতে তুমি বাঁচতে পার|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি আমার চোখে মূল্যবান ও সম্মানিত, আর আমি তোমাকে ভালবাসি; তাই আমি তোমার বদলে অন্য লোকদের দেব আর তোমার প্রাণের বদলে অন্য জাতিদের দেব।