Isaiah 43:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি উত্তর দিক্কে বলবো, ছেড়ে দাও; দক্ষিণ দিক্কেও বলবো, আট্কে রেখো না; আমার পুত্রদেরকে দূর থেকে ও আমার কন্যাদেরকে দুনিয়ার প্রান্ত থেকে এনে দাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি উত্তর দিককে বলব, ‘ওদের ছেড়ে দাও!’ দক্ষিণ দিককে বলব, ওদের আটকে রেখো না। দূর থেকে আমার পুত্রদের এবং পৃথিবীর প্রান্তসীমা থেকে আমার কন্যাদের নিয়ে এসো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি উত্তর দিক্কে বলিব, ছাড়িয়া দেও; দক্ষিণ দিক্কেও বলিব, রুদ্ধ রাখিও না; আমার পুত্রগণকে দূর হইতে, ও আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দেও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি উত্তর দিক্কে বলিব, ছাড়িয়া দেও; দক্ষিণ দিক্কেও বলিব, রুদ্ধ রাখিও না; আমার পুত্রগণকে দূর হইতে, ও আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দেও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি উত্তরের দেশগুলোকে বলব, ‘ওদের ছেড়ে দাও,’ আর দক্ষিণের দেশগুলোকে বলব, ‘ওদের আট্কে রেখো না।’ আমি তাদের বলব, ‘তোমরা দূর থেকে আমার ছেলেদের আর পৃথিবীর শেষ সীমা থেকে আমার মেয়েদের নিয়ে এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি উত্তরের দেশগুলোকে বলব, ‘ওদের ছেড়ে দাও,’ আর দক্ষিণের দেশগুলোকে বলব, ‘ওদের আট্কে রেখো না।’ আমি তাদের বলব, ‘তোমরা দূর থেকে আমার ছেলেদের আর দুনিয়ার শেষ সীমা থেকে আমার মেয়েদের নিয়ে এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি উত্তর দিককে বলব তোমাদের ছেড়ে দিতে, দক্ষিণ দিককে বলব, যেন না রাখে তোমাদের রুদ্ধ করে। সুদূর দ্বীপমালা থেকে, পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে ফিরে আসতে দাও আমার প্রজাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরকে আমি বলব: আমার লোকদের আমাকে দিয়ে দাও| দক্ষিণকে বলব: আমার লোকদের বন্দী করে রেখো না| দূরবর্তী স্থান থেকে আমার পুত্রকন্যাদের আমার কাছে ফেরৎ দিয়ে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি উত্তরের দিককে বলব, ওদের ছেড়ে দাও, আর দক্ষিণের দিককে বলব, ওদের আটকে রেখো না। আমি তাদের বলব, তোমরা দূর থেকে আমার ছেলেদের আর পৃথিবীর শেষ সীমা থেকে আমার মেয়েদের নিয়ে এস।