Isaiah 43:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ আমার নামে আখ্যাত, যাকে আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি সেই ব্যক্তিকে এনে দাও, আমি তাকে নির্মাণ করেছি, আমি তাকে গঠন করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার নামে আখ্যাত, যাদের আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গঠন করে তৈরি করেছি, তাদের নিয়ে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি [সেই ব্যক্তিকে আনিয়া দেও], আমি তাহাকে নির্ম্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি [সেই ব্যক্তিকে আনিয়া দেও], আমি তাহাকে নির্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার নামে যাদের ডাকা হয়, আমি যাদের আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গড়েছি ও তৈরী করেছি, তোমরা তাদের প্রত্যেককে নিয়ে এস।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার নামে যাদের ডাকা হয়, আমি যাদের আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গড়েছি ও তৈরী করেছি, তোমরা তাদের প্রত্যেককে নিয়ে এস।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমার অতি আপনার, আমার গৌরব ও মহিমার জন্য সৃষ্টি করেছি আমি তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সব লোকদের যাদের কাছে আমার নাম আছে, আমার কাছে ফিরিয়ে দাও| আমি ঐসব লোকদের নিজের জন্যই সৃষ্টি করেছিলাম| আমি তাদের সৃষ্টিকর্তা, তারা আমারই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার নামে যাদের ডাকা হয়, আমি যাদের আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গড়েছি ও তৈরী করেছি।