Isaiah 44:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে দেবতা নির্মাণ করেছে, বা যা উপকারী নয়, এমন মূর্তি ছাঁচে ঢেলেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে কোনো প্রতিমার আকার দেয় ও কোনো মূর্তি ছাঁচে ঢালে, যা তার কোনো উপকারে আসে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে দেবতা নির্ম্মাণ করিয়াছে, বা যাহা উপকারী নয়, এমন প্রতিমা ঢালিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে দেবতা নির্মাণ করিয়াছে, বা যাহা উপকারী নয়, এমন প্রতিমা ঢালিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে দেবতা তৈরী করেছে আর অপদার্থ প্রতিমা ছাঁচে ঢেলেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে দেবতা তৈরী করেছে আর অপদার্থ মূর্তি ছাঁচে ঢেলেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধাতু দিয়ে গড়া মূর্তিকে ঈশ্বরজ্ঞানে পূজা করা উচিত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কে তৈরী করেছিল এই সব মূর্ত্তিগুলিকে? কে তৈরী করেছিল মূল্যহীন মূর্ত্তিগুলি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে দেবতা তৈরী করেছে আর অপদার্থ প্রতিমা ছাঁচে ঢেলেছে?