Isaiah 44:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ নিজের জন্য এরস গাছ কাটে, তর্সা ও অলোন গাছ গ্রহণ করে, বনের গাছপালার মধ্যে কোন শক্তিশালী গাছ মনোনীত করে; সে ঝাউ গাছ রোপন করে, আর বৃষ্টি তা পালন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সিডার গাছ কেটে ফেলে, কিংবা বেছে নেয় কোনো সাইপ্রেস বা ওক গাছ। সে বনের গাছপালার সঙ্গে সেটিকে বাড়তে দেয়, কিংবা রোপণ করে পাইন গাছ, বৃষ্টি যাকে বাড়িয়ে তোলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ আপনার নিমিত্ত এরস বৃক্ষ ছেদন করে, তর্সা ও অলোন বৃক্ষ গ্রহণ করে, বনতরুগণের মধ্যে কোন দৃঢ় বৃক্ষ মনোনীত করে; সে শরল বৃক্ষ রোপন করে, আর বৃষ্টি তাহা পালন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ আপনার নিমিত্ত এরস বৃক্ষ ছেদন করে, তর্সা ও অলোন বৃক্ষ গ্রহণ করে, বনতরুগণের মধ্যে কোন দৃঢ় বৃক্ষ মনোনীত করে; সে শরল বৃক্ষ রোপন করে, আর বৃষ্টি তাহা পালন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ এরস গাছ কাটে, কিম্বা হয়তো তর্সা বা এলোন গাছ বেছে নেয়। সে বনের গাছপালার মধ্যে সেটাকে বাড়তে দেয়, কিম্বা সে ঝাউ গাছ লাগায় আর বৃষ্টি সেটা বাড়িয়ে তোলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ এরস গাছ কাটে, কিংবা হয়তো তর্সা বা এলোন গাছ বেছে নেয়। সে বনের গাছপালার মধ্যে সেটাকে বাড়তে দেয়, কিংবা সে ঝাউ গাছ লাগায় আর বৃষ্টি সেটা বাড়িয়ে তোলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ব্যবহারের জন্য বন থেকে সীডার কাঠ কেটে আনে বা ওক কিম্বা সাইপ্রেস কাঠ বেছে নিয়ে আসে। অথবা একটা লরেল গাছ রোপণ করে তার বেড়ে ওঠার জন্য বর্ষায় অপেক্ষায় থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন লোক এরস, তর্সা অথবা অলোন বৃক্ষ কেটে ফেলে| সেই লোকটি কোন গাছকেই বড় করতে পারে না| গাছগুলি নিজেদের ক্ষমতাতে বনাঞ্চলে বড় হয়| লোকে যদি কোন পাইন গাছ লাগায় তবে তা বৃষ্টির জলে বড় হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ দেবদারু গাছ কাটে, কিম্বা হয়তো তর্সা বা এলোন গাছ বেছে নেয়। সে বনের গাছপালার মধ্যে সেটাকে বাড়তে দেয়। সে ঝাউ গাছ লাগায় আর বৃষ্টি সেটা বাড়িয়ে তোলে।