Isaiah 44:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তা জ্বালানি কাঠ হয়ে মানুষের ব্যবহারে আসে; সে তার কিছু নিয়ে আগুন পোহায়; আবার তুন্দুর তপ্ত করে রুটি তৈরি করে; আবার একটি দেবমূর্তি নির্মাণ করে তার উপাসনা করে, একটি মূর্তি নির্মাণ করে তার কাছে ভূমিতে উবুড় হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তা মানুষের জ্বালানি কাঠ হয়; তার একটি অংশ নিয়ে সে আগুন পোহায়, একটি অংশে আগুন জ্বালিয়ে রুটি সেঁকে। আবার তা দিয়ে সে এক দেবতাও নির্মাণ করে ও তার উপাসনা করে, একটি প্রতিমা নির্মাণ করে তার কাছে সে প্রণত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহা জ্বালানি কাষ্ঠ হইয়া মনুষ্যের ব্যবহারে আইসে; সে তাহার কিছু লইয়া আগুন পোহায়; আবার তুন্দুর তপ্ত করিয়া রুটি পাক করে; আবার এক দেবতা নির্ম্মাণ করিয়া তাহার কাছে প্রণিপাত করে, এক প্রতিমা নির্ম্মাণ করিয়া তাহার কাছে দণ্ডবৎ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহা জ্বালানি কাষ্ঠ হইয়া মনুষ্যের ব্যবহারে আইসে; সে তাহার কিছু লইয়া আগুন পোহায়; আবার তুন্দুর তপ্ত করিয়া রুটি পাক করে; আবার এক দেবতা নির্মাণ করিয়া তাহার কাছে প্রণিপাত করে, এক প্রতিমা নির্মাণ করিয়া তাহার কাছে দণ্ডবৎ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সেটা মানুষের জ্বালানি কাঠ হয়। সে তার কিছু নিয়ে আগুন পোহায়, আবার আগুন জ্বেলে রুটি সেঁকে, আবার একটা দেবতা তৈরী করে তার পূজাও করে, আবার প্রতিমা তৈরী করে মাটিতে পড়ে তাকে প্রণাম করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সেটা মানুষের জ্বালানি কাঠ হয়। সে তার কিছু নিয়ে আগুন পোহায়, আবার আগুন জ্বেলে রুটি সেঁকে, আবার একটা দেবতা তৈরী করে তার পূজাও করে, আবার মূর্তি তৈরী করে মাটিতে পড়ে তাকে প্রণাম করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে গাছের কিছু অংশ জ্বালানীরূপে ব্যবহার করে, আগুন পোহায় ও খাদ্য প্রস্তুত করে, আর কিছু অংশ দিয়ে মূর্তি গড়ে তার পূজা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর লোকে সেই গাছকে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করে| লোকে গাছকে ছোট ছোট কাঠের টুকরোয় পরিণত করে| নিজেকে গরম রাখতে ও রান্নার জন্য সে কাঠটি ব্যবহার করে| কিছু কাঠ দিয়ে সে আগুন জ্বালে এবং রুটি সেঁকে| তবুও সে ঐ একই কাঠের কিছু অংশ ব্যবহার করে একটি মূর্ত্তি বানাবার জন্য এবং সে সেই মূর্ত্তিটি পূজো করে| ঐ দেবতাটি মানুষের বানানো একটি মূর্ত্তি, কিন্তু মানুষ তার সামনে নত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেটা মানুষের আগুনের জন্য ব্যবহার করে এবং নিজেকে গরম করে। হ্যাঁ, সে আগুন জ্বালায় এবং রুটি সেঁকে। তারপর সে একটা দেবতা তৈরী করে এবং তার সামনে নত হয়; সে প্রতিমা তৈরী করে এবং নত হয়ে তাকে প্রণাম করে।