Isaiah 44:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে তার অবশিষ্ট অংশ দ্বারা একটি দেবতা, নিজের জন্য একটি মূর্তি নির্মাণ করে, সে তার কাছে ভূমিতে উবুড় হয় প্রণাম করে এবং তার কাছে প্রার্থনা করে বলে, আমাকে উদ্ধার কর, কেননা তুমি আমার দেবতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাঠের অবশিষ্ট অংশ নিয়ে সে এক দেবতা, তার আরাধ্য মূর্তি নির্মাণ করে; সে তার কাছে প্রণত হয়ে উপাসনা করে। সে তার কাছে প্রার্থনা করে ও বলে, “আমাকে রক্ষা করো; তুমি আমার দেবতা!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে তাহার অবশিষ্ট অংশ দ্বারা এক দেবতা, আপনার জন্য এক প্রতিমা নির্ম্মাণ করে, সে তাহার কাছে দণ্ডবৎ হইয়া প্রণিপাত করে, এবং তাহার কাছে প্রার্থনা করিয়া বলে, আমাকে উদ্ধার কর, কেননা তুমি আমার দেবতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে তাহার অবশিষ্ট অংশ দ্বারা এক দেবতা, আপনার জন্য এক প্রতিমা নির্মাণ করে, সে তাহার কাছে দণ্ডবৎ হইয়া প্রণিপাত করে, এবং তাহার কাছে প্রার্থনা করিয়া বলে, আমাকে উদ্ধার কর, কেননা তুমি আমার দেবতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাকী অংশ দিয়ে সে একটা দেবতা, অর্থাৎ একটা প্রতিমা তৈরী করে আর মাটিতে পড়ে তাকে প্রণাম করে ও পূজা করে। সে তার কাছে প্রার্থনা করে বলে, “আমাকে উদ্ধার কর; তুমিই আমার দেবতা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাকী অংশ দিয়ে সে একটা দেবতা, অর্থাৎ একটা মূর্তি তৈরী করে আর মাটিতে পড়ে তাকে প্রণাম করে ও পূজা করে। সে তার কাছে প্রার্থনা করে বলে, “আমাকে উদ্ধার কর; তুমিই আমার দেবতা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাকী কাঠ দিয়ে সে মূর্তি তৈরী করে তার পূজা করে। সে তার কাছে প্রার্থনা নিবেদন করে বলে, ‘তুমিই আমার ঈশ্বর! আমায় তুমি রক্ষা কর!’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অল্প কিছু কাঠ অবশিষ্ট থাকে| তাই লোকে কাঠ দিয়ে মূর্ত্তি বানিয়ে তাকে দেবতা বলে| সে এই মূর্ত্তির সামনে মাথা নত করে এবং তার পূজা করে| লোকে ঐ মূর্ত্তির কাছে প্রার্থনা করতে করতে বলে: “তুমিই আমার দেবতা| আমাকে রক্ষা কর!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাকি অংশ দিয়ে সে একটা দেবতা, তার প্রতিমা তৈরী করে; সে তার সামনে নত হয় এবং পূজা করে এবং সে তার কাছে প্রার্থনা করে বলে, “আমাকে উদ্ধার কর কারণ তুমি আমার দেবতা।”