Isaiah 44:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জানে না ও বিবেচনা করে না; কেননা তিনি তাদের চোখ বন্ধ করেছেন, তাই তারা দেখতে পায় না; তাদের অন্তর বন্ধ করেছেন, তাই তারা বুঝতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কিছু জানে না, কিছু বোঝে না; তাদের চোখে প্রলেপ থাকে, তাই তারা দেখতে পায় না, তাদের মন থাকে অবরুদ্ধ, তাই তারা বুঝতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা জানে না ও বিবেচনা করে না; কেননা তিনি তাহাদের চক্ষু বদ্ধ করিয়াছেন, তাই তাহারা দেখিতে পায় না; তাহাদের চিত্ত বদ্ধ করিয়াছেন, তাই তাহারা বুঝিতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা জানে না, ও বিবেচনা করে না; কেননা তিনি তাহাদের চক্ষু বদ্ধ করিয়াছেন, তাই তাহারা দেখিতে পায় না; তাহাদের চিত্ত বদ্ধ করিয়াছেন, তাই তাহারা বুঝিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা কিছু জানেও না, বোঝেও না। তাদের চোখ বন্ধ বলে তারা দেখতে পায় না আর মন বন্ধ বলে তারা বুঝতেও পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা কিছু জানেও না, বোঝেও না। তাদের চোখ বন্ধ বলে তারা দেখতে পায় না আর মন বন্ধ বলে তারা বুঝতেও পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ধরণের লোকেরা এমনই মূর্খ যে তারা বুঝতে পারে না, তারা কি করছে! সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে তারা চোখ বন্ধ করে থাকে, বন্ধ করে দেয় মনের দুয়ার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লোকরা জানে না তারা কি করছে| তারা বুঝতেও পারে না| এটা তাদের চোখ ঢেকে রাখার মতো অবস্থা যাতে তারা দেখতে না পায়| তাদের হৃদয় বোঝার চেষ্টা করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা জানেও না, বোঝেও না, কারণ তাদের চোখ বন্ধ এবং তারা দেখতে পায় না এবং তাদের হৃদয় বুঝতেও পারে না।