Isaiah 44:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি তোমাকে গঠন করেছেন, গর্ভ থেকে তোমাকে নির্মাণ করেছেন ও তোমার সাহায্য করবেন, সেই মাবুদ এই কথা বলেন, হে আমার গোলাম ইয়াকুব, হে আমার মনোনীত যিশুরূণ, ভয় করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি তোমাকে নির্মাণ করেছেন, যিনি মায়ের গর্ভে তোমাকে গঠন করেছেন এবং যিনি তোমাকে সাহায্য করবেন, সেই সদাপ্রভু এই কথা বলেন: ওহে আমার দাস যাকোব, আমার মনোনীত যিশুরূণ, তুমি ভয় কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি তোমাকে গঠন করিয়াছেন, গর্ভাবধি তোমাকে নির্ম্মাণ করিয়াছেন, ও তোমার সাহায্য করিবেন, সেই সদাপ্রভু এই কথা কহেন, হে আমার দাস যাকোব, হে আমার মনোনীত যিশুরূণ, ভয় করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি তোমাকে গঠন করিয়াছেন, গর্ভাবধি তোমাকে নির্মাণ করিয়াছেন, ও তোমার সাহায্য করিবেন, সেই সদাপ্রভু এই কথা কহেন, হে আমার দাস যাকোব, হে আমার মনোনীত যিশুরূণ, ভয় করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু, যিনি তোমাকে তৈরী করেছেন, মায়ের গর্ভে গড়ে তুলেছেন ও তোমাকে সাহায্য করবেন, তিনি এই কথা বলেছেন, ‘হে আমার দাস যাকোব, আমার বেছে নেওয়া যিশুরূণ, তুমি ভয় কোরো না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ, যিনি তোমাকে তৈরী করেছেন, মায়ের গর্ভে গড়ে তুলেছেন ও তোমাকে সাহায্য করবেন, তিনি এই কথা বলেছেন, ‘হে আমার গোলাম ইয়াকুব, আমার বেছে নেওয়া ইসরাইল, তুমি ভয় কোরো না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর, তোমাদের স্রষ্টা তোমাদের জন্মলগ্ন থেকেই আমি তোমাদের সহায় রয়েছি ভয় পেয়ো না তোমরা। তোমরা আমার সেবক, আমার মনোনীত প্রিয় প্রজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের প্রভু| আমিই তোমাদের সৃষ্টি করেছি| তোমরা যা হয়ে উঠেছো আমি তাই করে গড়ে তুলেছি| তোমরা যখন মাতৃ গর্ভে ছিলে তখন থেকেই আমি তোমাদের সাহায্য করে আসছি| আমার দাস যাকোব ভয় পেও না| য়িশুরূণ তোমাকে আমি মনোনীত করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা সদাপ্রভু বলেন, তিনি, যিনি তোমাকে তৈরী করেছেন, মায়ের গর্ভে গড়ে তুলেছেন ও তোমাকে সাহায্য করবেন, হে আমার দাস যাকোব, আমার মনোনীত যিশুরূণ, তুমি ভয় কোরো না;