Isaiah 44:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে ভস্মভোজী, মন্ত্রমুগ্ধ অন্তর তাকে ভ্রান্ত করেছে, সে তার প্রাণ উদ্ধার করতে পারে না এবং এও বলে না যে, আমার ডান হাতে কি মিথ্যা কথা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যেন ছাই ভোজন করে, এক মোহগ্রস্ত হৃদয় তাকে বিপথগামী করে; সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, কিংবা বলে না, “আমার ডান হাতে রাখা এই বস্তুটি কি মিথ্যা নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ভস্মভোজী, মুগ্ধচিত্ত তাহাকে ভ্রান্ত করিয়াছে, সে আপন প্রাণ উদ্ধার করিতে পারে না, এবং ইহাও বলে না যে, আমার দক্ষিণ হস্তে কি মিথ্যা কথা নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ভস্মভোজী, মুগ্ধচিত্ত তাহাকে ভ্রান্ত করিয়াছে, সে আপন প্রাণ উদ্ধার করিতে পারে না, এবং ইহাও বলে না যে, আমার দক্ষিণ হস্তে কি মিথ্যা কথা নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে ছাই খাওয়ার মত কাজ করে এবং তার ঠগ অন্তর তাকে বিপথে নেয়। সে নিজেকে উদ্ধার করতে পারে না বা বলেও না, “আমার ডান হাতের এই জিনিসটা কি মিথ্যা নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে ছাই খাওয়ার মত কাজ করে এবং তার ঠগ দিল তাকে বিপথে নেয়। সে নিজেকে উদ্ধার করতে পারে না বা বলেও না, “আমার ডান হাতের এই জিনিসটা কি মিথ্যা নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ যেন ভস্ম ভোজনের সমান। তার মোহাচ্ছন্ন ধ্যান-ধারণা তাকে এমন পথভ্রান্ত করেছে যে এই অবিদ্যার বেড়াজাল থেকে তার মুক্তি নেই। সে কিছুতেই মেনে নিতে পারবে না যে, সে যে মূর্তি হাতে ধরে আছে, তা অলীক মাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লোক জানে না সে কি করছে! সে বিভ্রান্ত, তাই তার মন তাকে ভুল পথে চালিত করছে| সে নিজেকে রক্ষা করতে পারবে না| নিজের ভুলও বুঝতে পারবে না| সে বলবে না, “আমি যে মূর্ত্তিকে ধরে রেখেছি সেটা ভ্রান্ত দেবতা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সে ছাই খাওয়ার মত কাজ করে এবং তার প্রতারণাপূর্ণ হৃদয় তাকে ভুল পথে চালিত করে। সে নিজের প্রাণ উদ্ধার করতে পারে না, সে বলেও না, “আমার ডান হাতের এই জিনিসটা মিথ্যা দেবতা।”