Isaiah 44:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইয়াকুব, হে ইসরাইল, তুমি এসব স্মরণ কর, কেননা তুমি আমার গোলাম, আমি তোমাকে গঠন করেছি; তুমি আমার গোলাম; হে ইসরাইল, আমি তোমাকে ভুলে যাব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওহে যাকোব, এসব কথা স্মরণে রেখো, কারণ ওহে ইস্রায়েল, তুমি আমার দাস। আমি তোমাকে গঠন করেছি, তুমি আমার দাস; ওহে ইস্রায়েল, আমি তোমাকে ভুলে যাব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যাকোব, হে ইস্রায়েল, তুমি এই সকল স্মরণ কর, কেননা তুমি আমার দাস, আমি তোমাকে গঠন করিয়াছি; তুমি আমার দাস; হে ইস্রায়েল, তুমি আমার স্মরণ হইতে ভ্রষ্ট হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাকোব, হে ইস্রায়েল, তুমি এই সকল স্মরণ কর, কেননা তুমি আমার দাস, আমি তোমাকে গঠন করিয়াছি; তুমি আমার দাস; হে ইস্রায়েল, তুমি আমার স্মরণ হইতে ভ্রষ্ট হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে যাকোব, হে ইস্রায়েল, তুমি এই সব মনে রেখ, কারণ তুমি আমার দাস। আমি তোমাকে তৈরী করেছি, তুমি আমারই দাস; হে ইস্রায়েল, আমি তোমাকে ভুলে যাব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ইয়াকুব, হে ইসরাইল, তুমি এই সব মনে রেখ, কারণ তুমি আমার গোলাম। আমি তোমাকে তৈরী করেছি, তুমি আমারই গোলাম; হে ইসরাইল, আমি তোমাকে ভুলে যাব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, ইসরায়েল মনে রেখ একথা, মনে রেখ তোমরা আমার সেবক আমার সেবা করার জন্যই আমি সৃষ্টি করেছি তোমাদের, তোমাদের আমি ভুলবো না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাকোব, এই সব স্মরণ করো! ইস্রায়েল স্মরণ করে দেখ তুমি আমার সেবক| তোমার সৃষ্টিকর্তা আমি; তুমি আমার দাস| তাই ইস্রায়েল, তুমি আমাকে ভুলে যেও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যাকোব, হে ইস্রায়েল, তুমি এই সব মনে কর, কারণ তুমি আমার দাস। আমি তোমাকে গঠন করেছি, তুমি আমারই দাস; হে ইস্রায়েল, আমি তোমাকে ভুলে যাব না।