Isaiah 44:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার সমস্ত অধর্ম কুয়াশার মত, তোমার সমস্ত গুনাহ্ মেঘের মত ঘুচিয়ে দিয়েছি; তুমি আমার প্রতি ফের, কেননা আমি তোমাকে মুক্ত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার সব অপরাধ মেঘের মতো সরিয়ে ফেলেছি, তোমার সব পাপ সকালের কুয়াশার মতো দূর করেছি। তুমি আমার কাছে ফিরে এসো, কারণ আমি তোমাকে মুক্ত করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার অধর্ম্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি; তুমি আমার প্রতি ফির, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি; তুমি আমার প্রতি ফির, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেঘের মত করে তোমার সব অন্যায় আর সকাল বেলার কুয়াশার মত করে তোমার সব পাপ আমি দূর করে দিয়েছি। তুমি আমার কাছে ফিরে এস, কারণ আমিই তোমাকে মুক্ত করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেঘের মত করে তোমার সব অন্যায় আর সকাল বেলার কুয়াশার মত করে তোমার সব গুনাহ্ আমি দূর করে দিয়েছি। তুমি আমার কাছে ফিরে এস, কারণ আমিই তোমাকে মুক্ত করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেঘের মত আমি উড়িয়ে নিয়ে যাব পাপরাশি তোমাদের। কুয়াশার মত বিলীন করে দেব তোমাদের অধর্মরাশি। ফিরে এস আমার কাছে, আমিই সেই অদ্বিতীয় ঈশ্বর, আমিই রক্ষা করি তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পাপ বিশাল মেঘের মত ছিল| আমি সেই পাপ ধুয়ে দিয়েছি| হাল্কা বাতাসে যেমন মেঘ অদৃশ্য হয়ে যায় তেমনি তোমার পাপও চলে গিয়েছে| তোমাকে আমি রক্ষা করেছি, উদ্ধার করেছি, তাই আমার কাছে ফিরে এসো!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘন মেঘের মত তোমার সব বিদ্রোহী কাজ এবং মেঘের মত তোমার সব পাপ মুছে দিয়েছি। আমার কাছে ফিরে এস, কারণ আমিই তোমাকে মুক্ত করেছি।