Isaiah 44:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বেহেশতগুলো, তোমরা আনন্দ-রব কর, কেননা মাবুদ এই কাজ করেছেন; হে দুনিয়ার অধঃস্থানগুলো জয়-জয়ধ্বনি কর; হে পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে বন ও তার মধ্যেকার সকল গাছপালা, তোমরাও আনন্দ-গান কর কেননা মাবুদ ইয়াকুবকে মুক্ত করেছেন, এবং ইসরাইলের মধ্যে নিজেকে মহিমান্বিত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশমণ্ডল, আনন্দে গান গাও, কারণ সদাপ্রভু এ কাজ করেছেন; পৃথিবীর গভীরতম স্থান সকল, তোমরাও জয়ধ্বনি করো। যত পাহাড়-পর্বত, সমস্ত অরণ্য ও সেগুলির মধ্যে স্থিত সব গাছপালা, তোমরা আনন্দ সংগীতে ফেটে পড়ো, কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন, তিনি ইস্রায়েলে তাঁর গৌরব প্রকাশ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে স্বর্গ সকল, তোমরা আনন্দ-রব কর, কেননা সদাপ্রভু কার্য্য সাধন করিয়াছেন; হে পৃথিবীর অধঃস্থান সকল জয়-জয় ধ্বনি কর; হে পর্ব্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, [তোমরাও কর] কেননা সদাপ্রভু যাকোবকে মুক্ত করিয়াছেন, এবং ইস্রায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে স্বর্গ সকল, তোমরা আনন্দ-রব কর, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন; হে পৃথিবীর অধঃস্থান সকল জয়-জয় ধ্বনি কর; হে পর্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, [তোমরাও কর] কেননা সদাপ্রভু যাকোবকে মুক্ত করিয়াছেন, এবং ইস্রায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মহাকাশ, আনন্দে গান কর, কারণ সদাপ্রভুই এটা করেছেন। হে পৃথিবীর গভীর স্থানগুলো, জয়ধ্বনি কর। হে পাহাড়-পর্বত, হে বন আর সেখানকার গাছপালা, তোমরা আনন্দ-গানে ফেটে পড়, কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন আর ইস্রায়েলের মধ্য দিয়ে তাঁর গৌরব প্রকাশ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আসমান, আনন্দে কাওয়ালী গাও, কারণ মাবুদই এটা করেছেন। হে দুনিয়ার গভীর স্থানগুলো, জয়ধ্বনি কর। হে পাহাড়-পর্বত, হে বন আর সেখানকার গাছপালা, তোমরা আনন্দ-গানে ফেটে পড়, কারণ মাবুদ ইয়াকুবকে মুক্ত করেছেন আর ইসরাইলের মধ্য দিয়ে তাঁর গৌরব প্রকাশ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আকাশমণ্ডল, জাগাও আনন্দধ্বনি! জয়ধ্বনি কর হে পৃথিবীর গভীর গহন গোপন কন্দর! আনন্দধ্বনি কর গিরি-পর্বত, আনন্দধ্বনি কর বন-উপবন, অরণ্যানীর প্রতিটি বৃক্ষ। প্রভু পরমেশ্বর প্রকাশ করেছেন তাঁর মহত্ব, মুক্ত করেছেন তাঁর প্রজাবৃন্দকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে স্বর্গ, গান কর, কারণ প্রভু মহৎ কাজগুলি করেছেন| পৃথিবী, এমনকি পৃথিবীর নিম্নস্থলও আনন্দে চিৎকার কর! পর্বতশৃঙ্গরা! অরণ্যের সব গাছ গান গেয়ে উঠছে| কেন? কারণ প্রভু যাকোবকে রক্ষা করেছেন| প্রভু ইস্রায়েলে তাঁর মহিমা প্রদর্শন করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আকাশমণ্ডল, গান কর, কারণ সদাপ্রভুই এটা করেছেন। হে পৃথিবীর নীচু জায়গাগুলো, জয়ধ্বনি কর। হে পর্বতরা, হে বন আর তার প্রত্যেক গাছপালা, তোমরা জোরে চিত্কার কর, কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন আর ইস্রায়েলের মধ্যে দিয়ে তাঁর গৌরব প্রকাশ করবেন।